Delhi Weather: ভয়াবহ বৃষ্টি দিল্লিতে, নামতে পারল না ১০০ বিমান, ৩ জনের প্রাণ কাড়ল ঝড়-জল, রাস্তায় বইছে জলের স্রোত দেখুন
রাজধানী শহরে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার গতি এখনই থামছে না। আরও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে মানুষ যাতে ঘরেই থাকেন, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বের হন, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পাশাপাশি ঘরের দরজা, জানলা বন্ধ করে থাকুন বলেও সতর্ক করা হয় হাওয়া অফিসের তরফে।
দিল্লি, ২ মে: প্রবল ঝড়, বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে কার্যত স্তব্ধ হয়ে যায় দিল্লি (Delhi)। তাপমাত্রা যখন দিল্লিতে (Delhi Rain) বাড়তে শুরু করে, তার মাঝেই আবহাওয়ার (Delhi Weather) বড় পরিবর্তন দেখা যায় ভারতের রাজধানী শহরে। বজ্রপাতের (Thunderstorm) সঙ্গে প্রবল ঝড়, বৃষ্টিতে কার্যত রুদ্ধ হয়ে পড়ে দিল্লি। রাস্তাঘাটে যেমন জল জমতে শুরু করে, তেমনি গাছ পড়েও গতি রুদ্ধ হয়ে যায় রাজধানীতে। দিল্লির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় জল জমে রাস্তা বন্ধ হয়ে যায়। আবহাওয়া পরিবর্তনে, প্রচণ্ড ঝড়, বৃষ্টির জেরে দিল্লিতে প্রায় ১০০টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়। দিল্লি বিমানবন্দরমুখী বিমানগুলিকেই অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয় বলে খবর।
দেখুন কী পরিস্থিতি দিল্লির..
রাতের অন্ধকারে রাস্তাঘাট পুরো জলমগ্ন হয়ে যায়...
প্রচণ্ড বৃষ্টির জেরে রাস্তায় কার্যত জলের স্রোত বইতে শুরু করে...
ভয়াবহ বৃষ্টি নামে দিল্লিতে...
তবে রাজধানী শহরে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার গতি এখনই থামছে না। আরও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে মানুষ যাতে ঘরেই থাকেন, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বের হন, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পাশাপাশি ঘরের দরজা, জানলা বন্ধ করে থাকুন বলেও সতর্ক করা হয় হাওয়া অফিসের তরফে।
বৃহস্পতিবার রাতে দিল্লিতে এক নাগাড়ে ঝড়, বৃষ্টির জেরে ৩ শিশুর মৃত্যুর খবর মিলেছে। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে মানুষের চিন্তা বাড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার বিকেল থেকে পশ্চিমবঙ্গেও একটানা বৃষ্টি এবং ঝড় শুরু হয়। বাংলার আকাশে যখন মেঘ জমতে শুরু করে, সেই সময় বজ্রবিদ্যুৎ-সহ যেমন বৃষ্টি হয়, তেমনি ঝড়ের গতিবেগও ক্রমশ বাড়তে শুরু করে। বৃহস্পতি রাতে কোথাও কোথাও এই ঝড় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগেও বয়ে যায়।