Delhi : যৌন হেনস্থার ঘটনায় নাবালিকাকে হাসপাতালে দেখতে গিয়ে বাধা, ধর্ণায় বসলেন স্বাতী মালিওয়াল

নাবালিকার সঙ্গে দেখা করতে না দেওয়ায় হাসপাতালে ধর্ণায় বসেন স্বাতী মালিওয়াল

নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত এক সরকারী আধিকারিক। বিষয়টি জানতে পেরে হাসপাতালে নাবালিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিল্লি কমিশন ফর উইমেনের প্রধান স্বাতী মালিওয়াল। কিন্তু পুলিশের তরফে তাঁকে দেখা করতে না দেওয়ায় এবার হাসপাতালের মধ্যেই ধর্ণায় বসে পড়লেন তিনি।

এবিষয়ে তিনি জানান"আমি দেখতে চাই এটা কি যা দিল্লি পুলিশ লুকোতে চাইছে। এবং ডিসিডাব্লিউ প্রধান সেখানে যেতে পারবেননা এবং মেয়েটিকে দেখা করতে পারবেন না।আমি দিল্লি পুলিশকে সতর্ক করছি, তারা যা ইচ্ছা তাই করতে পারেন, আমি এখান থেকে উঠব না যতক্ষন না পর্যন্ত অভিযোগকারী মহিলা ও তাঁর মায়ের সঙ্গে দেখা না হচ্ছে। "

অভিযুক্ত শিশু ও মহিলা দফতরের একজন কর্তা বলে জানা গিয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement