Arvind Kejriwal: বরোদায় কেজরিকে দেখে মোদী-মোদী স্লোগান, দেখুন ভিডিও

বিধানসভা নির্বাচনের প্রচারে গুজরাটে গিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

Arvind Kejriwal (Photo Credit: Instagram)

নতুন দিল্লি, ২০ সেপ্টেম্বর: বিধানসভা নির্বাচনের প্রচারে গুজরাটে গিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ভোদদরায় দলীয় প্রার্থীর প্রচার করে বিমানবন্দরে পা রাখতেই কেজরিকে দেখে স্লোগান ওঠে মোদী-মোদী। মোদী গড়ে মোদী মোদী স্লোগানেই স্বাগত জানাল হল কেজরি-কে। তবে এর পাল্টা আপ সমর্থকরাও জয় কেজরি, কেজরির জয়, স্লোগান তুলে পাল্টা দিলেন।

তবে মোদী গড়ে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিকে ঘিরে উতসাহ নজরে পড়ল। গুজরাটে প্রধান বিরোধী দল কংগ্রেসকে প্রচারে টেক্কা দেওয়ার সব চেষ্টাই করছে আপ। আরও পড়ুন-গৃহদেবতা রুষ্ট হবেন, দলিত যুবককে ফ্ল্যাটভাড়া দিলেন না মহিলা!

দেখুন ভিডিও

দিল্লি, পঞ্জাবের পর এবার নরেন্দ্র মোদীর রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে আপ। ইতিমধ্যেই গুজরাটের কিছু বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষমা করেছে আম আদমি পার্টি। বিজেপি-কে সরিয়ে গুজরাটে ক্ষমতায় আসতে দলের সাংসদ রাঘব চাড্ডা-কে দায়িত্ব দিয়েছেন কেজরি। যে রাঘব পঞ্জাবে দায়িত্ব পেয়ে আপ-কে ক্ষমতায় এনেছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement