Dawood Ibrahim: ৬ বছর পর ফের নিলামে উঠছে মাফিয়া ডন দাউদের ৪ সম্পত্তি

Dawood Ibrahim (Photo Credit: ANI/Twitter)

ফের নিলামে উঠছে দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) সম্পত্তি। শুক্রবার মুম্বইতে (Mumbai) নিলামে উঠবে মাফিয়া ডন দাউদের ৪ সম্পত্তি। SAFEMA এর আওতায় পলাতক মাফিয়া ডনের সম্পত্তি শুক্রবার নিলামে উঠছে বলে খবর। এর আগে ২০১৭ সালে একবার নিলাম ডাকা দাউদের সম্পত্তি। ২০১৭-র পর ২৪-এ ফের পলাতক মাফিয়া ডনের সম্পত্তির নিলাম ডাকা হচ্ছে। কে বা কারা দাউদের সম্পত্তির ক্রেতা হতে পারেন, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। সম্প্রতি খবর ছড়ায় দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ। খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ দাউদকে করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের (Pakistan) গুপ্তচর সংস্থার কড়া নজরদারিতে করাচির (Karachi) হাসপাতালে দাউদ ভর্তি বলে জানা যায়। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। এমনকী, দাউদ মৃৃত বলেও খবর ছড়ায়। যা কার্যত নস্যাৎ করে দিয়ে দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিল জজানায়, আন্ডারওয়ার্ল্ড ডডন ভাল আছে। শারীরিকভাবেও সুস্থ বলে জানানো হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement