Cyclone Biparjoy: ঘূর্ণিঝড় বিপর্যয়ে 'ভয়ের' আশঙ্কা, সতর্কতা মহারাষ্ট্র, কেরল, গোয়ায়
ফলে আগামী ৫ দিন গোয়া, মহারাষ্ট্র এবং কেরলের মানুষের জন্য কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
দিল্লি, ৭ জুন: ঘূর্ণিঝড় বিপর্যয় চোখ রাঙাতে শুরু করেছে। গত ৬ ঘণ্টায় আরব সাগরে উত্তর দিকে সরতে শুরু করেছে সাইক্লোন বিপর্যয়। ফলে আরব সাগরে সৃষ্ট এই বিপর্যয় তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে এই ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে বলে আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে হাওয়ার গতিবেগ ১৩৫ তেকে ১৪৫ কিলোমিটারে পৌছতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কড়াভাবে। ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে গোয়া, মহারাষ্ট্র এবং কেরলে তার প্রভাব পড়তে পারে।
ফলে আগামী ৫ দিন গোয়া, মহারাষ্ট্র এবং কেরলের মানুষের জন্য কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড়ের প্রভাব পাকিস্তানের করাচিতেও পড়তে পারে বলে আশঙ্কা।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত কোর্স উচ্চশিক্ষার অংশ হওয়া উচিত, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Cyclone Shakti: ঘূর্ণিঝড় শক্তি তৈরি হচ্ছে, আছড়ে পড়তে পারে বাংলায়, পার পাবে না বাংলাদেশ, চট্টগ্রামে ক্ষতির আশঙ্কা
Cyclone Shakti: আমফান, আয়লার স্মৃতি ফেরাবে ঘূর্ণিঝড় 'শক্তি'? কবে আছড়ে পড়ছে এই সাইক্লোন ?
Cyclone 'Shakti' Update: বঙ্গোপসাগের তৈরি হচ্ছে 'ঘূর্ণিঝড় শক্তি'? কবে, কোথায় আছড়ে পড়বে দেখুন
Advertisement
Advertisement
Advertisement