Cyclone Michaung: অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়, ১১০ কিমিতে বইছে প্রবল ঝড়

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়ার আগেই বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলাকারীদের ২৯টি দল অন্ধ্র উপকূলে রয়েছে। কেউ কোনও অসুবিধায় পড়লে যাতে শিগগিরই তাঁকে উদ্ধার করা যায়, সেদিকে কড়া নজর রয়েছে বিপর্যয় মোকাবিলাকারী দলের।

Cyclone Effect In Andhra (Photo Credit: ANI/Twitter)

হায়দরাবাদ, ৫ ডিসেম্বর: অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার দুপুর থেকে অন্ধ্র উপকূলে প্রবল গতিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে শুরু করে। আগামী ২ ঘণ্টার মধ্যে স্থলভাগে পুরোপুরি আছড়ে পড়বে মিগজাউম (Michaung)। বাপাটলা হয়ে নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝে আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone)। এই মুহূর্তে বাপাটলায় ১১০ কিলোমিটার বেগে প্রবল ঝড় বইতে শুরু করেছে মিগজাউমের প্রভাবে। অন্যদিকে তামিলনাড়ু, পুদুচেরিতেও বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে।

অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়ার আগেই বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলাকারীদের ২৯টি দল অন্ধ্র উপকূলে রয়েছে। কেউ কোনও অসুবিধায় পড়লে যাতে শিগগিরই তাঁকে উদ্ধার করা যায়, সেদিকে কড়া নজর রয়েছে বিপর্যয় মোকাবিলাকারী দলের।

আরও পড়ুন: Cyclone Michaung: রাস্তা ভাসছে, নৌকা চলছে চেন্নাইতে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত দক্ষিণের শহর

অন্যদিকে কৃষ্ণা জেলা থেকে প্রায় ৩ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কৃষ্ণা জেলায় প্রবল ক্ষয়ক্ষতি হতে পারে। এই আশঙ্কা থেকেই এই জেলার ৬৪টি গ্রাম পুরোপুরি ফাঁকা করে দিয়েছে প্রশাসন।

কৃষ্ণার জেলার জেলাশাসক রাজা বাবু জানান, প্রশাসনের তরফে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। ৬৪ জেলা ফাঁকা করে সেখানকার মানুষদের নিরাপদ আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ৩ হাজার মানুষকে কৃষ্ণা জেলা থেকে সারনোর পরও আরও কিছু রয়েছেন। জোর কদমে তাঁদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান জেলাশাসক।

দেখুন ভিডিয়ো:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement