Crime: চুরি করতে এসে দম্পতির অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড, ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা দাবি চোরের

অবশেষে নন্দিনী থানায় বিনয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই দম্পতি। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিনয় সাউকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।

Arrest, Representational Image (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো(Video) রেকর্ড করে, তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করলেন চোর (Thief)। ক্রমাগত হুমকির জেরে বিরক্ত হয়ে পুলিশের দ্বারস্থ দম্পতি। অবশেষে অভিযুক্ত যুবককে গ্রেফতার (Arrest)করল পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) দুর্গ জেলায়। অভিযুক্তের নাম বিনয় কুমার সাউ। বয়স ২৫। সিভিল সার্ভিস পরীক্ষার (Civil Service Exams)জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এক দম্পতির বাড়িতে চুরি করতে এসে এই অপরাধ করেন তিনি। ধামধা পুলিশের সাব ডিভিশনাল অফিসার সঞ্জয় পুন্দির জানিয়েছেন,মে মাসের প্রথম দিকে আহিওয়ারা গ্রামের এক বাড়িতে চুরি করতে গিয়েছিলেন অভিযুক্ত বিনয় কুমার সাউ। তবে চুরি করার পরিবর্তে, তিনি তাঁর মোবাইল ফোন ব্যবহার করে দম্পতির অন্তরঙ্গ কিছু মুহূর্ত রেকর্ড করেন। এবং এরপর সেই ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকি দিতে থাকেন ওই দম্পতিকে। ওই দম্পতির কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করেন বিনয়। অবশেষে নন্দিনী থানায় বিনয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই দম্পতি। তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিনয় সাউকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement