Covid-19 Vaccination In India: দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অর্ধেক সম্পূর্ণ কোভিড টিকা পেয়েছেন, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অর্ধেক মানুষ কোভিড টিকার (Covid-19 Vaccine) দুটি ডোজ নিয়েছেন। আজ একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া (Health Minister Dr Mansukh Mandaviya)। টিকাকরণ (Covid-19 Vaccination) শুরু হওয়ার ১১ মাসের মধ্যে এই মাইলফলকে পৌঁছেছে দেশ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এটি অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। কারণ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষকে এখন সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে।"

| Representational Image | (Photo Credits: Flickr)

নতুন দিল্লি, ৫ ডিসেম্বর: দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার অর্ধেক মানুষ কোভিড টিকার (Covid-19 Vaccine) দুটি ডোজ নিয়েছেন। আজ একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া (Health Minister Dr Mansukh Mandaviya)। টিকাকরণ (Covid-19 Vaccination) শুরু হওয়ার ১১ মাসের মধ্যে এই মাইলফলকে পৌঁছেছে দেশ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এটি অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। কারণ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষকে এখন সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে।"

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry) জানিয়েছে, শনিবার ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। যার ফলে মোট কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ২৫৫। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৬ জনের। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২৬ জনের। গতকাল পর্যন্ত দেশে মোট ১২৭ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৬৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: Civilians killed In Nagaland: ‘বিদ্রোহ বিরোধী ’ অভিযানে গিয়ে 'ভুল' করে গুলি সেনার, নাগাল্যান্ডের মন জেলায় নিহত ১৩ নিরীহ গ্রামবাসী

করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। দেশে এখনও পর্যন্ত ৪ জনের শরীরে এই প্রজাতি পাওয়া গিয়েছে। তাই কেন্দ্রীয় সরকার টিকাকরণে জোর দিতে চাইছে, যাতে পরিস্থিতি আবারও হাতের বাইরে না চলে যায়। বুস্টার শট দেওয়া নিয়েও আলোচনা চলছে শীর্ষস্তরে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement