COVID 19: চিন জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনার যে ভ্যারিয়েন্ট, তার খোঁজ ভারতেও

রিপোর্টে প্রকাশ, গুজরাটে যে দুই করোনা আক্রান্তের শরীরে নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে, তাঁদের শরীরে BF.7 এবং BF.12 -এর দেখা মিলেছে। অক্টোবর এবং নভেম্বর মাসে এই দুই করোনা আক্রান্তের খোঁজ গুজরাটে মেলে।

COVID 19 (Photo Credit: File photo)

দিল্লি, ২১ ডিসেম্বর: চিনে (China) করোনার (Corona) যে ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে, তার খোঁজ মিলেছে ভারতেও। ওমিক্রনের BF.7 নামে এই ভ্যারিয়েন্টের জেরেই চিনে ফের নতুন করে সংক্রমণের খবর মিলেছে। গুজরাট (Gujarat) এবং ওড়িশায় (Odisha) করোনার এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ মিলেছে বলে খবর। রিপোর্টে প্রকাশ, গুজরাটে যে দুই করোনা আক্রান্তের শরীরে নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে, তাঁদের শরীরে BF.7 এবং BF.12 -এর দেখা মিলেছে। অক্টোবর এবং নভেম্বর মাসে এই দুই করোনা আক্রান্তের খোঁজ গুজরাটে মেলে। তবে নিভৃতাবাসে থেকে তাঁরা দুজনই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা যায়। প্রসঙ্গত ওমিক্রণের সাব ভ্যারিয়েন্টের জেরে যে দুজন গুজরাটে আক্রান্ত হন, তাঁদের মধ্যে একজন সংক্রমিত হন চলতি বছরের জুলাইতে।

আরও পড়ুন:  Covid19: 'রাহুলের যাত্রায় অংশগ্রহণকারীদের অনেকেই করোনায় আক্রান্ত', দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জরুরি বৈঠকের ডাক দেন। নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে গোটা দেশ জুড়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক বিমানে াঁরা ফিরবেন, সেই সব যাত্রীদের চিকিৎসা পরীক্ষা করে তবেই ছাড়া হবে বলে জানা যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের তরফে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement