Coronavirus in India: দেশে করোনাভাইরাসে সুস্থতার হার বেড়ে ৫৭.৪৩ শতাংশ
দেশে করোনাভাইরাসে (Coronavirus) সুস্থতার হার (Recovery Rate) বেড়ে দাঁড়াল ৫৭.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১২ জন সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সারা দেশে ২ লাখ ৭১ হাজার ৬৯৬ জন সুস্থ হয়েছেন। জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry Of Health and Family Welfare)। সারা দেশে বর্তমানে ১ লাখ ৮৬ হাজার ৫১৪ জনের চিকিৎসা চলছে। দেশে ১ লাখ জনসংখ্যায় আক্রন্তের সংখ্যা ৩৩.৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে বিশ্বে ১ লাখ জনসংখ্যায় ১২.২১ জন করোনায় আক্রান্ত।
নতুন দিল্লি, ২৫ জুন: দেশে করোনাভাইরাসে (Coronavirus) সুস্থতার হার (Recovery Rate) বেড়ে দাঁড়াল ৫৭.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১২ জন সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সারা দেশে ২ লাখ ৭১ হাজার ৬৯৬ জন সুস্থ হয়েছেন। জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry Of Health and Family Welfare)। সারা দেশে বর্তমানে ১ লাখ ৮৬ হাজার ৫১৪ জনের চিকিৎসা চলছে। দেশে ১ লাখ জনসংখ্যায় আক্রন্তের সংখ্যা ৩৩.৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে বিশ্বে ১ লাখ জনসংখ্যায় ১২.২১ জন করোনায় আক্রান্ত।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে ১ লাখ জন সংখ্যায় ১.০৬ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বিশ্বে এই সংখ্যা ৬.২৪ জন। গতকাল পর্যন্ত ICMR সারা দেশে ৭৫ লাখ করোনা টেস্ট করেছে। গতকালই টেস্ট হয়েছে ২ লাখ। আরও পড়ুন: IIT-Bombay Scraps Face-to-Face lectures: করোনার থাবায় পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে অফলাইন ক্লাস বাতিল আইআইটি বম্বের
স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লখ ৭৩ হাজার ১০৫ জন। সব চেয়ে বেশি আক্রান্ত মহাারাষ্ট্রে। সেখানে করোনা আক্রান্ত ১ লাখ ৪২ হাজার জন। যদিও কয়েকদিনে দিল্লিতে করোনা আক্রন্তের সংখ্যা হু হু করে বেড়েছে।