Pahalgam Terror Attack: শুক্রেই শ্রীনগর যাবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দেথা করতে পারেন আদিলের পরিবারের সঙ্গেও

পহেলগামের ঘটনা নিয়ে বৃহস্পতিবারেই সর্বদলীয় বৈঠকে বসে বিজেপি, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। এদিন সকালেই বৈঠকে যোগ দেওয়ার জন্য মার্কিন সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরেছেন রাহুল গান্ধী।

Rahul Gandhi (Photo Credit: File Photo)

পহেলগামের (Pahalgam) ঘটনা নিয়ে বৃহস্পতিবারেই সর্বদলীয় বৈঠকে বসে বিজেপি, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। এদিন সকালেই বৈঠকে যোগ দেওয়ার জন্য মার্কিন সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তারপরেই সিদ্ধান্ত নেন ২৫ এপ্রিল অর্থাৎ আগামীকাল জম্মু-কাশ্মীর সফরে যেতে পারেন তিনি। শুক্রবার সকালেই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। জানা যাচ্ছে অনন্তনাগে আহতদের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি পহেলগামে নিহত স্থানীয় যুবক সৈয়দ আদিল হুসেন শাহের পরিবারের সঙ্গে।

শ্রীনগর যাবেন রাহুল গান্ধী

যদিও সূত্রের খবর, পরিস্থিতি যদি আগের থেকে উন্নত হয় তাহলেই তিনি সেখানে যেতে পারেন। এদিকে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে তিনি জানান, এই বিষয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, তাতে পূর্ণ সমর্থন থাকবে তাঁর। যদিও কংগ্রেস সহ বাকি সমস্ত বিরোধী দলগুলি প্রতিনিধিরাও এই ক্ষেত্রে কেন্দ্রকে সমর্থন করবেন বলে জানিয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের

এদিকে পহেলগামের ঘটনার পর পাকিস্তানকে সবক শেখানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। এছাড়া সিন্ধু জলচুক্তিও বাতিল করে দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে পাকিস্তান শুক্রবারই সিমলা চুক্তি বাতিল করেছে। যার ফলে পাকিস্তানের আকাশসীমার ওপর দিয়ে ভারতীয় উড়ান এখন যেতে পারবে না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement