Pahalgam Terror Attack: অযথা সময় নষ্ট করা উচিত নয়, পহেলগামে ঘটনার নিয়ে মোদী সরকারের উদ্দেশ্যে বার্তা রাহুল গান্ধীর

পহেলগামের ঘটনার এক সপ্তাহ কেটে গেছে। এখনও এই ইস্যুতে কেন্দ্র সরকার খাতায় কলমে নিজের অবস্থান স্পষ্ট করেনি।

পহেলগামের (Pahalgam) ঘটনার এক সপ্তাহ কেটে গেছে। এখনও এই ইস্যুতে কেন্দ্র সরকার খাতায় কলমে নিজের অবস্থান স্পষ্ট করেনি। জিরো টলারেন্স নীতি প্রয়োগের কথা কড়াভাবে বললেও শুধুমাত্র পাকিস্তানের সিন্ধু জলচুক্তি বা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ছাড়া এখনও সেভাবে সক্রিয় কোনও পদক্ষেপ নেয়নি সরকার। যদিও এই ইস্যুতে বিরোধীরা আগে থেকেই সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিল। কিন্তু তারপরেও এখনও কেন পদক্ষেপ নেওয়া হল না, এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

কেন্দ্রকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা রাহুলের

তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, আগে আমরা সর্বদলীয় বৈঠকে বলেছিলাম, এই ঘটনায় কেন্দ্র যা পদক্ষেপ নেবে, তাতে আমাদের সমর্থন রয়েছে। এটা জলের মতো পরিস্কার যে পহেলগামে ২৮ জনের মৃত্যুর দায় কাদের। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেই হবে। প্রধানমন্ত্রীর টালবাহানা করা উচিত নয়। সময় নষ্ট করা উচিত নয়। প্রধানমন্ত্রী যদি সময় চান তা নিতে পারেন, কিন্তু শীঘ্রই এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

দেখুন রাহুল গান্ধীর বক্তব্য

পহেলগামে জঙ্গি হামলা

প্রসঙ্গত, গত মঙ্গলবার পহেলগামের বৈসরনে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৮ জন সাধারণ মানুষের। যার মধ্যে সকলেই পর্যটক ছিলেন। শুধুমাত্র একজন কাশ্মীরের স্থানীয় বাসিন্দা ছিলেন। এই ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে। আর ভারতের এই কড়া মনোভাব নিয়ে আতঙ্কে পাকিস্তানও।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement