Pahalgam Terror Attack: কবে আতঙ্কবাদীদের ধরা হবে, সেটা দেখার জন্য অপেক্ষা করছি, মন্তব্য অধীর রঞ্জন চৌধুরির

পহেলগামের ঘটনায় তিনদিন পেরিয়ে গেলেও এথনও অধরা আততায়ীরা। ঘটনার পর কার্যত কর্পূরের মতো উবে গিয়েছে জঙ্গিরা।

পহেলগামের (Pahalgam) ঘটনায় তিনদিন পেরিয়ে গেলেও এথনও অধরা আততায়ীরা। ঘটনার পর কার্যত কর্পূরের মতো উবে গিয়েছে জঙ্গিরা। তাঁদের খোঁজে দিনরাত এক করে ফেলছে সেনা জওয়ানরা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। ছবি থাকা সত্ত্বেও তাঁদের কোনও খোঁজই পাচ্ছে না কেউ। এদিকে তদন্তকারী সংস্থারা মনে করছে, এতদিন জঙ্গিরা উপত্যকা ছেড়ে ভিনরাজ্য পালিয়েছে। সেই কারণে প্রতিটি রা্জ্যকেই সতর্ক করে দেওয়া হয়েছে। কড়া নজর রাখা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতেও। যদিও নিরাপত্তা বাহিনী এবং ইনটালিজেন্স বিভাগের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধী শিবিরের নেতারা।

কেন্দ্রকে নিশানা অধীর রঞ্জন চৌধুরির

শুক্রবার এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, "আমরা আগে থেকেই বলেছি যে এই বিষয়ে আমরা সরকারের পাশে থাকব। প্রধানমন্ত্রী বলেছেন যে জঙ্গিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবেন। তাঁর এই পদক্ষেপকে আমরা সমর্থনও করেছি। কিন্তু কোথায় ওই খুনি জঙ্গিরা? তাঁদের আর কবে খুঁজে বের করবেন? কবে আপনারা আতঙ্কবাদীদের ধরবেন, সেটা দেখার জন্য অপেক্ষা করছি"।

দেখুন অধীর রঞ্জন চৌধুরির মন্তব্য

পহেলগামে জঙ্গি হামলা

প্রসঙ্গত, গত মঙ্গলবার পহেলগামে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৮ জন পর্যটকের। পর্যটকদের মাঝে চলে গিয়ে পুরুষ ও মহিলাদের আলাদা করে নাম ও পরিচয় জেনে বেছে বেছে খুন করেছে জঙ্গিরা। ঘটনার বেশকিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় সেনা ও পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement