Agra: লুকিয়ে স্নানের ভিডিয়ো রেকর্ড, ব্ল্যাকমেইল করে শিক্ষকার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা, গ্রেফতার ছাত্র

নয়াদিল্লিঃ গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে এসে স্নানের লুকিয়ে স্নানের ভিডিয়ো। পরে সেই ভিডিয়ো দেখিয়ে শিক্ষিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ব্ল্যাকমেইল করার চেষ্টা দশম শ্রেণির ছাত্রের। এই ঘটনায় অভিযুক্ত ছাত্র সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আগ্রায়। জানা গিয়েছে,পড়তে এসে লুকানো ফোন দিয়ে শিক্ষিকার স্নান করার মুহূর্ত রেকর্ড করত ওই অভিযুক্ত ছাত্র। এরপরই শিক্ষিকাকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। শিক্ষিকা সেই প্রস্তাবে সাড়া না দিলে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেওইয়া হয়। এরপর থেকেই অবসাদে ভুগতে থাকেন শিক্ষিকা। শেষে 'মিশন শক্তি' নামে এটি সংগঠনের কাছে সবটা জানান তিনি। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আত্মহত্যার চেষ্টাও করেন। এই ঘটনায় ধৃত ছাত্রের সঙ্গে যুক্ত ছিল আরও ৩ ছাত্র। তাদেরও আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। কোন দিকে এগোচ্ছে সমাজ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।

লুকিয়ে স্নানের ভিডিয়ো রেকর্ড, ব্ল্যাকমেইল করে শিক্ষকার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা, গ্রেফতার ছাত্র

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement