Child Rape In Rajasthan:মায়ের কোল থেকে ৩ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

ঘটনাটি ঘটেছে রাজস্থানে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তের নাগাল পান পুলিশ অফিসারেরা।

সিসিটিভি ফুটেজের ঝলক (ছবিঃX@Surya Reddy)

নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) প্রতিবাদে উত্তাল গোটা দেশ। প্রতিবাদের আঁচ পৌঁছেছে বিদেশের মাটিতেও। দেশজুড়ে যখন উত্তপ্ত পরিস্থিতি তার মাঝেই ধর্ষিতা(Raped) হতে হল ৩ বছরের শিশুকে(Child)। বাড়ি থেকে অপহরণ(Kidnap) করে তাকে ধর্ষণ(Rape) করা হয় বলে অভিযোগ। ধর্ষণ করে তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে রাজস্থানে(Rajasthan)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তের নাগাল পান পুলিশ অফিসারেরা। এই সিসিটিভি ফুটেজে দেখা যায়,রাতের অন্ধকারে একটি শিশুকে নিয়ে পালাচ্ছে এক ব্যাক্তি। এরপর একটি জায়গায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। পরদিন সকালে রাস্তায় ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এক ব্যাক্তির। তিনি দেখেন শিশুটির শরীর এবং ঠোঁটে আঘাতের চিহ্ন। এরপরই শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ওই রাতে মায়ের সঙ্গে ঘুমচ্ছিল শিশুটি। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়। ইতিমধ্যেই শিশুর শারীরিক পরীক্ষা করা হয়েছে। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

দেখুন সেই সিসিটিভি ফুটেজ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement