Chhattisgarh: সকাল থেকে মাওবাদীদের সঙ্গে জোর গুলির লড়াই, ১২ জনকে খতম করলেন সেনা জওয়ানরা
রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় সেনা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। দক্ষিণ বিজাপুরে শুরু হয় এনকাউন্টার। যা বৃহস্পতিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।
রায়পুর, ১৬ জানুয়ারি: ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের শুরু হয়েছে মাওবাদীদের (Naxals) সঙ্গে সেনা জওয়ানদের এনকাউন্টার। এবার ছত্তিশগড়ের বিজাপুর (Bijapur) জেলায় মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই শুরু হয়। সেনা বাহিনীর জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ের জেরে পরপর ১২ জন নিহত হয়। ফলে এই নিয়ে চলতি মাসে ছত্তিশগড়ের একাধিক জায়গায় এনকাউন্টার চালিয়ে ২৬ জন মাওবাদীকে খতম করা হয় বলে খবর।
রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় সেনা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। দক্ষিণ বিজাপুরে শুরু হয় এনকাউন্টার। যা বৃহস্পতিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এরপরই ১২ জন মাওবাদীকে জওয়ানরা খতম করেন বলে খবর। ডিআরজি, কোবরা এবং সিআরপিএফ জওয়ানরা একযোগে এই মাওবাদী নিকেশ অভিযান শুরু করে এবং ১২ জনকে খতম করে।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement