Amit Shah's Warning On Pahalgam Terrorists: 'চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ জেতেনি, খুঁজে বের করে বদলা নেবে মোদী সরকার', রণহুঙ্কার শাহর

Amit Shah (Photo Credit: ANI/X)

দিল্লি, ১ মে: কাউকে ছাড়া হবে না। প্রত্যেককে জবাব দেওয়া হবে। কেউ যদি চোরাগোপ্তা হামলা চালিয়ে ভাবে, তারা জিতে গিয়েছে, তাহলে ভুল। নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt) কাউকে রেয়াত করবে না। পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের পর বৃহস্পতিবার সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে। সন্ত্রাসবাদের এক ইঞ্চিও কোনওভাবে ছাড়া হবে না। কেউ পার পাবে না। বলেন শাহ। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, পহেলগাম হামলার পর যে শুধু ১৪০ কোটি ভারতীয় সন্ত্রাসবাদের জবাব দিতে চাইছে তা নয়। বিশ্বের তাবড় দেশগুলি ভারতের পাশে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় তারা ভারতের পাশে রয়েছে, এমন আশ্বাসও দিয়েছে বিশ্বের বড় দেশগুলি। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত জঙ্গিদের বিরুদ্ধে ভারতের এই লড়াই চলবে বলে হুঙ্কার দেন অমিত শাহ।

আরও পড়ুন: Vinay Narwal's Wife Himanshi: মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ নয়, শান্তি চান, সিঁথির সিদূঁর মুছে গেলেও সম্প্রীতির কথা বললেন প্রয়াত নৌসেনা অফিসার বিনয়ের স্ত্রী হিমাংশী

শুনুন কী বললেন অমিত শাহ...

 

জঙ্গিরা ভাবছে, তারা যুদ্ধে জিতে গিয়েছে। তবে লড়াই শেষ হয়নি। খুঁজে বের করে পহেলগাম হামলার বদলা নেওয়া হবে বলে কার্যত রণহুঙ্কার দেন অমিত শাহ। পাশাপাশি গোটা দেশ থেকে সন্ত্রাসবাদ, জঙ্গি হামলা বন্ধ করতে নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর বলেও দেশের মানুষকে আশ্বাস দেন অমিত শাহ।

পহেলগামে জঙ্গি হামলা

২২ এপ্রিল পাকিস্তানি জঙ্গিদের হামলায় রক্তাক্ত হয়ে যায় পহেলগাম। ২৬ জন পর্যটককে গুলি করে মারে জঙ্গিরা। জঙ্গিদের হামলায় রক্তাক্ত পহেলগাম থেকে যাঁরা বেঁচে ফেলেন, তাঁদের কথায় উঠে আসে ভয়াবহ সব ছবি। জঙ্গিরা কীভাবে হামলার সময় ধর্ম জিজ্ঞাসা করে, কলমা পড়তে পারে। মুসলিম নন, এমন পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করে দেয় পাকিস্তানি জঙ্গিরা। পহেলগামের ওই ভয়াবহ হামলায় বিশেবর তাবড় দেশগুলি ভারতের পাশে দাঁড়ায় এবং সন্ত্রাসবাদ একসঙ্গে মোকাবিলার আশ্বাস দেয়। বৃহস্পতিবার জঙ্গিদের হুমকি দিতে গিয়ে সেই কথাই মনে করান অমিত শাহ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement