Covaxin Gets Expert Panel's Clearance: ভারত বায়োটেকের 'কোভ্যাক্সিন'-র জরুরি ব্যবহারে অনুমোদন দিতে সুপারিশ বিশেষজ্ঞ প্যানেলের

কোভিশিল্ডের পর এবার ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন 'কোভ্যাক্সিন'-র (Covaxin) সীমাবদ্ধ জরুরি ব্য়বহারে অনুমোদন দিতে সুপারিশ করল বিশেষজ্ঞ প্যানেল। গতকালই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজনেকার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড ব্যবহারে অনুমোদন দিতে সুপারিশ করেছে এই প্যানেল। আজ ভারত বায়েটেকের ভ্যাকসিন নিয়ে বৈঠকে বসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) বিশেষজ্ঞ প্যানেল।

(Photo Credits: Bharat Biotech)

নতুন দিল্লি, ২ জানুয়ারি: কোভিশিল্ডের পর এবার ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন 'কোভ্যাক্সিন'-র (Covaxin) সীমাবদ্ধ জরুরি ব্যবহারে অনুমোদন দিতে সুপারিশ করল বিশেষজ্ঞ প্যানেল।গতকালই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজনেকার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড ব্যবহারে অনুমোদন দিতে সুপারিশ করেছে এই প্যানেল। আজ ভারত বায়েটেকের ভ্যাকসিন নিয়ে বৈঠকে বসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) বিশেষজ্ঞ প্যানেল।

শুক্রবার, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞ প্যানেল জরুরি ভিত্তিতে ভ্যাকসিনে অনুমোদন দেওয়ার বিষয়ে একটি সভা করে। সেখানে অক্সফোর্ডের তৈরি 'কোভিশিল্ড'-র জন্য সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং 'কোভাক্সিন'-র জন্য ভারত বায়োটেকের করা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হয়। কোভিশিল্ড ব্যবহারে সুপারিশ করলেও ভারত বায়োটেকের থেকে আরও তথ্য চেয়ে পাঠানো হয়। আরও পড়ুন: Covishield Gets Approval in India: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার 'কোভিশিল্ড' ভ্যাকসিন অনুমোদন দিতে সুপারিশ বিশেষজ্ঞ প্যানেলের

আজ ভারত বায়েটেকের ভ্যাকসিন নিয়ে বৈঠকে বসে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) বিশেষজ্ঞ প্যানেল। বৈঠকের পর কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সিডিএসসিও জরুরি পরিস্থিতিতে জনস্বার্থে সীমাবদ্ধ ব্যবহারের জন্য প্রচুর পরিমাণে সতর্কতা হিসাবে ভারত বায়োটেককে অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করেছে। হায়দরাবাদের ভারত বায়োটেক ও আইসিএমআর-র যৌথ গবেষণায় তৈরি হয়েছে কোভ্যাক্সিন। ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে দেশে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement