CBSE Class 10th, 12th Result 2025: কবে সিবিএসই-র ফল প্রকাশ? দশম, দ্বাদশের রেজ়াল্ট কীভাবে দেখবেন, কোন ওয়েবসাইটে লগ ইন করবেন দেখুন

অফিসিয়াসল ওয়েবসাইটে লগ ইন করে যেমন রেজ়াল্ট দেখা যাবে, তেমনি সেখান থেকে স্কুলের নাম, অ্যাডমিট কার্ডের নম্বর দিয়ে মার্কশিট বা শংসাপত্র পড়ুয়ারা সংগ্রহ করতে পারবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত চলতি বছর ১৫ ফেব্রুয়ারি থেকে সিবিএসই-র পরীক্ষা শুরু হয়।

CBSE Result (Photo Credit: Latestly)

দিল্লি, ৫ মে: ১৩ মে প্রকাশিত হবে কি সিবিএসই-র (CBSE) ফল? ওই একইদিনে প্রকাশিত হবে সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির ফল (CBSE Result)। এবার ৪৪ লক্ষ পরীক্ষার্থী সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছে। ফলে ১৩ মে সিবিএসইর সেই সমস্ত দশম এবং দ্বাদশের শ্রেণির ৪৪ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে। cbse.gov.in, result.cbse.nic.in, cbseresults.nic.in, cbseservices.digilocker.gov.in এই ওয়েবসাইটগুলিতে লগ ইন করে সিবিএসই এর দশম এবং দ্বাদশ শ্রেণির ফল দেখা যাবে। প্রসঙ্গত, গত বছর সিবিএসইর দশম এবং দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হয় ১৩ মে। ফলে এবারও সেই একইদিনে ফল প্রকাশ হয় কি না, সেদিকে তাকিয়ে দেশের ৪৪ লক্ষ পড়ুয়া।

আরও পড়ুন: CBSE Class 12: সিবিএসই দ্বাদশে ৫০০ তে ৪৯১ পাওয়া বাংলার ছাত্রী শ্রীজিতা রায় বললেন গুরুত্বপূর্ণ কথা

অফিসিয়াসল ওয়েবসাইটে লগ ইন করে যেমন রেজ়াল্ট দেখা যাবে, তেমনি সেখান থেকে স্কুলের নাম, অ্যাডমিট কার্ডের নম্বর দিয়ে মার্কশিট বা শংসাপত্র পড়ুয়ারা সংগ্রহ করতে পারবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত চলতি বছর ১৫ ফেব্রুয়ারি থেকে সিবিএসই-র পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষা চলে১৮ মার্চ পর্যন্ত। ১৮ মার্চ সিবিএসই-র পরীক্ষা শেষ হওয়ার পর এবার ফল বেরনোর পালা।

সিবিএসই-র  দশম এবং দ্বাদশের ফল কবে প্রকাশিত হবে, সে বিষয়ে পড়ুয়াদারে পাশাপাশি অভিভাবকরা যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডের তরফে জানানো হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement