Goa: টিভি সেটে লেখা 'আই লাভ ইউ', চুরি করেও ভালবাসা জানিয়ে গেল চোরের দল!

চুরি করেও ভালবাসা জানিয়ে গেল চোরের (Burglars) দল। ঘটনাটি ঘটেছে গোয়ার পানাজিতে (Panaji)। সেখানকার একটি বাড়ি থেকে নগদ দেড় লক্ষ টাকা, সোনা এবং রুপোর গয়না চুরি করে চোরের দল। এরপর বাড়িতে থাকা টিভি সেটে 'আই লাভ ইউ' (I love you) লিখে রেখে পালিয়ে যায়।

পানাজি, ২৫ মে: চুরি করেও ভালবাসা জানিয়ে গেল চোরের (Burglars) দল। ঘটনাটি ঘটেছে গোয়ার পানাজিতে (Panaji)। সেখানকার একটি বাড়ি থেকে নগদ দেড় লক্ষ টাকা, সোনা এবং রুপোর গয়না চুরি করে চোরের দল। এরপর বাড়িতে থাকা টিভি সেটে 'আই লাভ ইউ' (I love you) লিখে রেখে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইরে গিয়েছিলেন বাংলোর মালিক আসিব জেই ও তাঁর পরিবারের অন্য সদস্যরা। বাংলোর বাথরুমের গ্রিল কেটে প্রবেশ করে চোরেরা। মঙ্গলবার দুপুরে পরিবারটি বাড়ি ফিরে আসলে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। দেখা যায়, আলমারি ভেঙে নগদ দেড় লক্ষ টাকা, সোনা ও রুপোর গয়না নিয়ে গিয়েছে চোরেরা। পরে টিভি সেটে 'আই লাভ ইউ' লেখা দেখে অবাক হয়ে যান পরিবারের সদস্যরা। আরও পড়ুন: Domestic Violence: প্যান, লাঠি, ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করে স্ত্রী, বিচার চেয়ে আদালতের দ্বারস্থ কলেজ অধ্যক্ষ

খবর পেয়ে পুলিশ বাড়িতে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজন আঙুলের ছাপ বিশেষজ্ঞের সাহায্য নিচ্ছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement