Pakistani Drone Has Hit Residential Area In Firozpur: এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফিরোজ়পুরে একটি বাড়িতে আছড়ে পড়ল পাক ড্রোন, আহত ৩, পুড়ে যাওয়ায় একজনের অবস্থা আশঙ্কাজনক

শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। ওই সাংবাদিক সম্মেলনে বিক্রম মিস্রির সঙ্গে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং।

Pak Drone (Photo Credit: ANI/X)

দিল্লি, ৯ মে: এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এল ফিরোজ়পুর থেকে। পাঞ্জাবের (Punjab) ফিরোজ়পুরের একটি বাড়িতে এসে পড়ল পাকিস্তানি (Pakistan) ড্রোন। যার জেরে ওই পরিবারের ৩ সদস্য আহত হয়েছেন বলে খবর। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বৃহস্পতিববারের পর শুক্র সন্ধ্যায় জনবসিতপূর্ণ এলাকায় এবার আছড়ে পড়ল পাক ড্রোন (Pakistani Drone Attack)। জানা যায়, ফিরোজ়পুরের ওই পরিবারের যে ৩ জন আহত হন, তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। বাকি ২ জনের অল্প লেগেছে। যে মহিলার অবস্থা আশঙ্কাজনক, তাঁর চিকিৎসার সব ধরনের চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। জানা যায়, ড্রোনের আঘাতে ওই মহিলার শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে। ফলে অবস্থা সঙ্কটজনক।

এদিকে শুক্রবার জম্মু কাশ্মীরের একাধিক এলাকা লক্ষ্য করে ড্রোন ছুঁড়তে শুরু করে পাকিস্তান। জানা যায়, জম্মু কাশ্মীরের ৭টি জায়গায় আছড়ে পড়তে শুরু করে একের পর এক ড্রোন। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের তরফেও পাক ড্রোন আটকানো শুরু হয়। তার মধ্যে হঠাৎ করেই পাঞ্জাবের ফিরোজ়পুরে ব্ল্যাকআউট হওয়া সত্ত্বেও একটি বাড়িতে আছড়ে পড়ে পাকিস্তান থেকে উড়ে আসা একটি ড্রোন।

আরও পড়ুন: India-Pakistan Conflict: রাত বাড়তেই ফের হামলা শুরু পাকিস্তানের, আকাশেই হামলা রুখে দিল এয়ার ডিফেন্স সিস্টেম

ফিরোজ়পুরে পাক ড্রোনের আঘাত আহত বেশ কয়েকজন...

 

পরপর ৩ জন আহত হন বলে জানা যায়..

 

প্রসঙ্গত শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব (MEA) বিক্রম মিস্রি। ওই সাংবাদিক সম্মেলনে বিক্রম মিস্রির সঙ্গে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং।

শুক্রবারের সাংবাদিক সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি জানান, ৮ থেকে ৯ মে -এর মধ্যে  পাকিস্তানের দিক থেকে উড়ে আসে ২০০ থেকে ৪০০ ড্রোন। যার মধ্যে বেশিরভাগ ড্রোনকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সুদর্শন চক্র নিষ্ক্রিয় করতে শুরু করে। তবে বেশ কয়েকটি ড্রোন আছড়েও পড়ে। ওই ড্রোনগুলিকে ফরেন্সিকে পাঠানো হয়। ফরেন্সিকের প্রাথমিক রিপোর্টে জানা যায়, পাকিস্তান থেকে উড়ে আসা ড্রোনগুলি তুর্কীর। তুর্কী থেকে ড্রোন নিয়ে তা ভারতের দিকে ছুঁড়তে শুরু করে পাক সেনা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement