Bollywood Actress Molested: বলিউড অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ, তদন্ত মুম্বই পুলিশের

Representational Image (Credits: PTI)

এবার ফের বলিউডের (Bollywood) এক অভিনেত্রীর হেনস্থার অভিযোগ উঠল। রিপোর্টে প্রকাশ, হেনস্থার জেরে ওই অভিনেত্রী মুম্বইয়ের (Mumbai) জুহু থানায় অভিযোগ দায়ের করেন। এক ফিনান্সারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলিউডের ওই অভিনেত্রী। যদিও ওই অভিনেত্রীর পরিচয় প্রকাশ্যে আসেনি। অভিযোগ, ওই অভিনেত্রী যাতে ভিডিয়ো বানাতে পারেন, সেই কথা দিয়ে ফিনান্সার হেনস্থা করেন বলে অভিযোগ। ওই ফিনান্সারের বিরুদ্ধে মুখ মুখ খুললে, অভিনেত্রীকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। এমনকী ওই অভিনেত্রীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে।  অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪,৫০৬ এবং ৫০৯ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement