Kulgam Death: জঙ্গি ঘাঁটিতে খাবার পৌঁছে দেওয়া ছিল কাজ, পুলিশের হাতে ধরা পড়তে নদীতে ঝাঁপ কাশ্মীরি যুবকের

ইমতিয়াজের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এই বিষয় নিয়ে বিতর্ক শুরু হতেই গোটা ঘটনার ড্রোন ফুটেজ সামনে এনেছে পুলিশ।

ড্রোন ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ জঙ্গিদের (Terrorist) ডেরার ঠিকানা ছিল তাঁর কাছে। নিরাপত্তাবাহিনীকে সেই ডেরার খোঁজও দিয়েছিলেন। কিন্তু জঙ্গিদের ডেরা চেনাতে গিয়েই নদীতে (River) ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের । ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীররে কুলগামে (Kulgam)। ওই যুবকের মৃত্যু ঘুরে বিতর্ক জন্ম নিতেই এই গোটা ঘটনার ভিডিয়ো সামনে আনল পুলিশ। ভাইরাল হল এই ঘটনার ড্রোন ফুটেজ। গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে নিরীহ পর্যটকদের উপর গুলি চালায় জঙ্গিরা। নাম পরিচয় জেনে বেছে বেছে চালানো হয় গুলি। মৃত্যু হয় তিন বঙ্গসন্তাজটকে ২৫ জন পর্যটকের। ওই পর্যটকদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন স্থানীয় এক ঘোড়া চালক। এই ঘটনার পর থেকে জম্মু কাশ্মীর জুড়ে বেড়েছে নিরাপত্তা। চলছে চিরুনি তল্লাশি। তদন্তে নেমে কুলগামের তাঙ্গিমার্গের বাসিন্দা ইমতিয়াজ আহমেদ মাগরেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ যুবকের

জানা যায়, পেশায় শ্রমিক ইমতিয়াজ জঙ্গিদের খাবার-দাবার জোগান দিতেন। পুলিশি জেরাইয় তিনি এই কথা স্বীকার পর্যন্ত করেন। কীভাবে জঙ্গি ঘাঁটিতে খাবার পৌঁছে দিতেন? তা নিরাপত্তাবাহিনীকে দেখাতে সম্মত হন তিনি। সেই মতো জঙ্গি ডেরার কাছাকাছি তাঁকে নিয়ে পৌঁছলে সামনের নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ইমতিয়াজ। ধরা পড়েছে ওই মুহূর্তের ছবি। নদীর প্রচণ্ড স্রোতে ভেসে মৃত্যু হয় তাঁর। আর এই যুবকের মৃত্যুতে জম্মু কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরব হয়েছে। ইমতিয়াজের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এই বিষয় নিয়ে বিতর্ক শুরু হতেই গোটা ঘটনার ড্রোন ফুটেজ সামনে এনেছে পুলিশ।

জঙ্গি ঘাঁটিতে খাবার পৌঁছে দেওয়া ছিল কাজ, পুলিশের হাতে ধরা পড়তে নদীতে ঝাঁপ কাশ্মীরি যুবকের

দেখুন সেই ড্রোন ফুটেজ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement