Madhya Pradesh: 'পুলিশকে ঘুষ দিতে কন্যা সন্তান বিক্রি করেন...', বিজেপির প্রজ্ঞার দাবিতে 'সঙ্কট' মধ্যপ্রদেশে

বিজেপি সাংসদের ওই অভিযোগের পরপরই রাস্তায় নামে কংগ্রেস। প্রজ্ঞাঠাকুর বিজেপির সাংসদ হয়েও নিজের দলের মুখোশ টেনে খুলছেন। নরেন্দ্র মোদী সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও অভিযান যে নেহাত মুখের কথা, তা প্রজ্ঞা ঠাকুর প্রমাণ করেছেন বলে দাবি কংগ্রেসের।

Pragya Thakur (Photo Credit: File Photo)

ভোপাল, ২০ সেপ্টেম্বর: পুলিশের (Police)  টাকা যোগান দিতে মধ্যপ্রদেশের দুটি গ্রামের মানুষ নিজেদের কন্যা সন্তানকে বিক্রি করছেন। পুলিশকে টাকা দিতেই নিজেদের আদরের কন্যা সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন মধ্যপ্রদশের ওই দুটি গ্রামের মানুষ। সম্প্রতি বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের এমনই একটি বিস্ফোরক ভিডিয়ো ভাইরাল (Viral) হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে প্রজ্ঞা ঠাকুর অভিযোগ করেন, মধ্য প্রদেশের যে দুটি গ্রামকে তিনি দত্তক নিয়েছেন, সেখানকার অবস্থা শোচনীয়। সেখানকার মানুষের তেমন কোনও রোজগার নেই। দেশি মদ বিক্রি করে জীবনযাপন করেন তাঁরা। দেশি মদ বিক্রির অভিযোগে পুলিশ সেখানকার মানুষকে গ্রেফতার করলে, তাঁরা টাকার যোগান দিতে পারেন না। ফলে নিজেদের কন্যা সন্তানকে বিক্রি করে তবেই তাঁরা টাকা জোগাড় করেন বলে অভিযোগ প্রজ্ঞার।

বিজেপি (BJP) সাংসদের ওই অভিযোগের পরপরই রাস্তায় নামে কংগ্রেস। প্রজ্ঞাঠাকুর বিজেপির সাংসদ হয়েও নিজের দলের মুখোশ টেনে খুলছেন। নরেন্দ্র মোদী সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও অভিযান যে নেহাত মুখের কথা, তা প্রজ্ঞা ঠাকুর প্রমাণ করেছেন বলে দাবি কংগ্রেসের। যদিও বিজেপির তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি। তবে প্রজ্ঞা ঠাকুর বেশ কিছুদিন ধরে দলের মধ্যে কোণঠাসা বলে খবর।

আরও পড়ুন: Insaaf Sabha: বামেদের 'ইনসাফ সভায়' উপচে পড়ল ভিড়, থমকে গেল কলকাতা

প্রসঙ্গত ভোপাল থেকে কংগ্রেসের দিগ্বিজয় সিংকে গত লোকসভা নির্বাচনে পরাজিত করেন প্রজ্ঞা ঠাকুর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement