Bihar : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়কে গুলি বিহারের নালন্দায়, অভিযোগের তির জেডিইউয়ের দিকে

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

প্রতীকী ছবি (Photo: Pixabay)

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিংয়ের এক আত্মীয়কে গুলি  বিহারের নালন্দা জেলার ধারহারাতে। যদিও প্রাক্তন মন্ত্রী আরসিপি সিংয়ের দাবি গুলি চালানোর পেছনে রয়েছে জেডিইউয়ের হাত।ঘটনাটি ঘটেছে নালন্দা জেলার সিলাও পুলিশ স্টেশনের কাছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবিষয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, "যাকে গুলি করা হয়েছে সে আমার নিকট আত্মীয়। সে আমার কাছে দেখা করতে আসত, আজও সে দেখা করতে এসেছিল, কিন্তু আমাকে দেখা করার পর তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়।তাকে গুলি করা হয় এবং আমার কাছে থেকে চলে যেতে বলা হয়, নাহলে তাকে মেরে ফেলা হবে বলে জানানো হয়।সে একজনের নাম বলছিল যে জেডিইউয়ের সঙ্গে যুক্ত রয়েছে।"

এই বিষয়ে জেডিএএইয়ের দিকে আঙ্গুল তুলে প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, "নালন্দা জেলায় আমাদের ক্ষমতা দেখে জেডিইউ আতঙ্কিত হয়ে পড়েছে।এর কারণেই হয়তো আমার আত্মীয়কে গুলি করা হয়েছে এবং নিশানা করা হয়েছে জেডিইউ।"

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement