Bihar: মহিলা কনস্টেবলের রহস্য মৃত্যু,পুলিশ কোয়াটার থেকে উদ্ধার পাঁচজনের মৃতদেহ

কর্মসূত্রে স্বামী এবং পরিবার নিয়ে ভাগলপুরের পুলিশ কোয়াটেরে থাকতেন তিনি। স্বামীর সঙ্গে নিয়মিত ঝামেলা লেগেই থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

ভাগলপুরের ডিআইজি বিবেকানন্দ (ছবিঃPTI)

বিহারঃ পুলিশ কোয়াটার(Police Lines) থেকে উদ্ধার এক মহিলা কনস্টেবল(Woman Constable) সহ পাঁচজনের দেহ। ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) ভাগলপুরে (Bhagalpur)। জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম নীতু কুমারী। বক্সারের বাসিন্দা তিনি। কর্মসূত্রে স্বামী এবং পরিবার নিয়ে ভাগলপুরের পুলিশ কোয়াটেরে থাকতেন তিনি। স্বামীর সঙ্গে নিয়মিত ঝামেলা লেগেই থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ভাগলপুরের ডিআইজি বিবেকানন্দ বলেছেন, "নীতু কুমারি ২০১৫ ব্যাচের কনস্টেবল ছিলেন। বক্সারের বাসিন্দা তিনি। প্রেম করে বিয়ে করেছিলেন। শোনা গিয়েছিল, দাম্পত্য জীবন নিয়ে টানাপড়েন চলছিল। মাঝেমধ্যেই স্বামীর সঙ্গে তর্কবিতর্ক লেগে থাকত। দাম্পত্য কলহের জের না এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নীতু কুমারীর বাড়িতে খবর দেওয়া হয়েছে।" ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুনুন কী বলছেন ভাগলপুরের ডিআইজি বিবেকানন্দ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement