Bihar : বিহারে গাড়ির ধাক্কায় মৃত্যু ১ পুলিশ ইন্সপেক্টরের, গ্রেফতার ১

ঘটনায় গাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ, তদন্ত চলছে বলে জানা গেছে

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

গাড়ির ধাক্কায় মৃত ১ ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ের নাওকোঠি পুলিশ পুলিশ স্টেশনের কাছে। একটি মদভর্তি ট্রাকের গাড়িকে আটকাতে একটি প্যাট্রল গাড়ি পাঠানো হয়। যে গাড়িটি মদ বোঝাই গাড়িটিকে দাড় করায় এবং পুলিসের গাড়ির কাছেই দাঁড়িয়েছিলেন  ইন্সপেক্টর খামাস চৌধুরী । আরও ২ জন কন্সটেবল ছিলেন তাদের সঙ্গে।

আচমকাই একটি গাড়ি এসে ইন্সপেক্টর খামাস চৌধুরীকে ধাক্কা মারে। ধাক্কার জেরে পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এক জওয়ানকে হাসপাতাল ভর্তি করা হয়।ঘটনার জেরে বিশেষ টিম গঠন করেছে পুলিশ। গাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে বলে জানা গেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement