Bengaluru Shocker: আইটি পার্কে তরুণীকে হেনস্থা, গ্রেফতার এমবিএ স্নাতক

শ্রীকান্ত কোদানা রেড্ডি (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রকাশ্যে ব্যস্ত রাস্তায় তরুণীকে হেনস্থা (Harass)। গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) মারাথাল্লির ইকোওয়ারল্ড নামে একটি আইটি পার্কে(IT Park)। জানা গিয়েছে, এদিন অফিস থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই তরুণী। আচমকা তাঁকে কেউ নিতম্বে আঘাত করে। প্রথমে কী ঘটেছে তা বুঝে উঠতে পারেননি ওই তরুণী। পিছনে ঘুরে তাকাতে এক যুবককে দেখতে পান তিনি। ওই যুবকের অঙ্গভঙ্গিতে তিনি বুঝতে পারেন এটা তারই কাজ। তখনই চেঁচাতে শুরু করেন ওই তরুণী। তাতেও ভয় পায়নি ওই যুবক ফের ওই যুবতীকে স্পর্শ করতে আসে সে। পথচলতি মানুষের কাছে সাহায্য চাইলেও কেউ সাহায্যের হাত বাড়ায়নি বলে জানান ওই তরুণী।

ব্যস্ত আইটি পার্কে তরুণীকে হেনস্থা, গ্রেফতার যুবক

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই তরুণী বলেন, "ইকোওয়ার্ল্ডের মতো একটা ব্যস্ততম আইটি পার্ক লোকজনে পূর্ণ থাকে। তখনও তাই ছিল। আমি হেঁটে যাচ্ছিলাম। আচমকা আমার পিছনে কেউ আঘাত করে। প্রথমে বুঝিনি। পরে বুঝতে পারে আমার পিছনে থাকা এক যুবক এই কান্ড ঘটিয়েছে। ও আমায় আবার ছুতেঁ আসছিল। আমি ভয়ে দৌড় দিই। সাহায্য চেয়ে সবার কাছে ছুটে ছুটে যাই। কিন্তু কেউ সাহায্য করেনি আমায়।"এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। তদন্তে নেমে জানা যায় ওই যুবকের নাম শ্রীকান্ত কোদানা রেড্ডি। এমবিএ স্নাতক শ্রীকান্ত বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আইটি পার্কে তরুণীকে হেনস্থা, গ্রেফতার এমবিএ স্নাতক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement