Madhya Pradesh: উৎসবের মাঝে বিষাদের সুর, কার্বাইড গান নিয়ে দিওয়ালি উদযাপন করতে গিয়ে দৃষ্টিশক্তি হারাল ১৪ শিশু

এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কার্বাইড গান (ছবিঃX)

নয়াদিল্লিঃ উৎসবের আবহে বিপত্তি। কার্বাইড গান (Carbide Gun) থেকে গ্যাস ছড়িয়ে অসুস্থ ১২২ জন। কেউ হারিয়েছে দৃষ্টিশক্তি, কেউ যন্ত্রণায় ছটফট করছে। উৎসবের মাঝে মধ্যপ্রদেশে হাহাকার। জানা গিয়েছে, কার্বাইড গান নিয়ে আনন্দ করতে গিয়ে আহত হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১২২ জন। যাদের মধ্যে ১৪ জন শিশুর দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে বলে খবর। এই ঘটনার পরই জেলায় জেলায় জারি করা হয় নিষেধাজ্ঞা। কিন্তু সমস্ত বিধিনিষেধ অমান্য করে রাজ্যজুড়ে দেদার বিক্রি হয়েছে কার্বাইড গান।

জানা গিয়েছে, কার্বাইড গানটি খেলনার মতো দেখতে হলেও বিস্ফোরণের সময় বোমার মতো ফাটে এটি। তাতেই আহত হন মানুষজন। স্থানীয় সূত্রে খবর, বিশেষ করে এই গান দ্বারা আহত হয়েছে শিশুরা। ভোপালের হামিদিয়া হাসপাতালেই ৭২ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৬ শিশু ভর্তি হয়েছে। একই ছবি রাজ্যের বিভিন্ন হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যারা এই ধরনে কার্বাইড গান বিক্রি করছেন টাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

কার্বাইড গান নিয়ে দিওয়ালি উদযাপন করতে গিয়ে দৃষ্টিশক্তি হারাল ১৪ শিশু

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement