Atiq Ahmed: নিরাপত্তার কারণে জেল বদল, প্রয়াগরাজ থেকে প্রতাপগড় জেলে স্থানান্তরিত আতিক আহমেদের ৩ খুনি
নিরাপত্তার কারণেই অরুণ মৌর্য, সানি পুরানে এবং লভলেশ তিওয়ারিকে প্রতাপগড়ের সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়। প্রসঙ্গত আতিক আহমেদের ৩ খুনিকে রবিবার ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।
দিল্লি, ১৭ এপ্রিল: আতিক আহমেদ (Atiq Ahmed) এবং তার ভাই আশরফকে লক্ষ্য করে যারা গুলি চালায় সেই ৩ জনকে প্রয়াগরাজের নৈনি জেল থেকে প্রতাপগড়ের সেন্ট্রাল জেলে নিয়ে আসা হল। নিরাপত্তার কারণেই অরুণ মৌর্য, সানি পুরানে এবং লভলেশ তিওয়ারিকে প্রতাপগড়ের সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়। প্রসঙ্গত আতিক আহমেদের ৩ খুনিকে রবিবার ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে খবর, প্রতাপগড়ের সেন্ট্রাল জেলে অন্য বন্দিদের থেকে পৃথক রাখা হচ্ছে অরুণ, সানি এবং লভলেশকে। পাশাপাশি ওই ৩ জনের উপর জেল কর্তৃপক্ষ কড়া নজর রাখছে বলে জানা যায়। গ্যাংস্টটার আতিক আহমেদকে খুন করে অপরাধ জগতে নিজেদের নাম স্থাপন করতেই অরুণ, লভলেশ এবং সানি এই কাজ করেছে বলে পুলিশি জেরায় স্বীকার করে।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement