Mahakumbh Stampede: মৌনী অমাবস্যায় অমৃত স্নানের জন্য হুড়োহুড়ি, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা

এই ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর (ছবিঃX)

নয়াদিল্লিঃ মৌনী অমাবস্যায় অমৃত স্নানের(Amrit Snan) হিড়িক। মহাকুম্ভে(Mahakumbh 2025) পদপিষ্ট হয়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর, এমনটাই সূত্রে খবর। যদিও এই ব্যাপারে সরকারিভাবে কিছু জানা যায়নি। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। ঘটনাটি ঘটে বুধবার ভোররাতে। মৌনী অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজের(Prayagraj) ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নানের জন্য ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ ভক্ত। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। সেই ভিড়েই পদিপিষ্ট হয়েছেন অনেকে, এমনটাই খবর। এই ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া কুম্ভমেলা প্রাঙ্গনে তৈরি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ২০-৩০ জন।

মহাকুম্ভে অঘটন, পদিপিষ্ট হয়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৌনী অমাবস্যায় পুণ্যস্নানের জন্য প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। পুণ্যার্থীদের সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জানা গিয়েছে, এই ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনার জন্য পুণ্য স্নান শুরুতে দেরি হয়।  জুনা আখাড়ার মুখপাত্র জানান, আপাতত আখাড়াগুলি স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দূর-দূরান্ত থেকে যে পুণ্যার্থীরা এসেছেন, তাদেরই আগে স্নানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ভিড় সামালাতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে ।

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement