Assam NRC Data: সুরক্ষিতই আছে এনআরসির যাবতীয় তথ্য, দ্রুত পুনরুদ্ধার করার নিদান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দফতরের

এনআরসির (NRC) যাবতীয় তথ্য হওয়া হয়ে গেছিল জাতীয় নাগরিক নিবন্ধকের ওয়েবসাইট (NRC Website) থেকে। গত ২০১৯-র অগাস্ট মাসে প্রকাশিত হয় অসমের (Assam) চূড়ান্ত নাগরিক তালিকা। ক্লাউডে প্রযুক্তিগত সমস্যার জন্যই এই সমস্যা হয়েছিল বলে জানা গেছে। সুপ্রিমকোর্ট (Supreme Court) জানিয়েছিল এই যাবতীয় তথ্য জনসাধারণের কাছে প্রকাশ করা বাধ্যতামূলক। তাই ওই ওয়েবসাইটে সব তথ্য দেওয়া ছিল। কিন্তু সেই তথ্যই হয় গেল হাওয়া। এরফলে সরকারের কাজের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন।

এনআরসি ফাইল ছবি(Photo Credit: ANI)

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি: এনআরসির (NRC) যাবতীয় তথ্য হওয়া হয়ে গেছিল জাতীয় নাগরিক নিবন্ধকের ওয়েবসাইট (NRC Website) থেকে। গত ২০১৯-র অগাস্ট মাসে প্রকাশিত হয় অসমের (Assam) চূড়ান্ত নাগরিক তালিকা। ক্লাউডে প্রযুক্তিগত সমস্যার জন্যই এই সমস্যা হয়েছিল বলে জানা গেছে। সুপ্রিমকোর্ট (Supreme Court) জানিয়েছিল এই যাবতীয় তথ্য জনসাধারণের কাছে প্রকাশ করা বাধ্যতামূলক। তাই ওই ওয়েবসাইটে সব তথ্য দেওয়া ছিল। কিন্তু সেই তথ্যই হয় গেল হাওয়া। এরফলে সরকারের কাজের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন।

এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন,"এনআরসির তথ্য নিরাপদে আছে। ক্লাউড ভিজিবিলিটিতে সমস্যা হচ্ছে। শীঘ্রই এর সমাধান করা হচ্ছে।" বেনারসি কর্তৃপক্ষ জানান, আইটি ফার্ম উইপ্রোর সঙ্গে যে চুক্তি করেছিল তা পুনর্নবীকরণ করানো হয়নি। গত ১৯ অক্টোবর পর্যন্ত ছিল এর চুক্তি। বৈধতা ফুরিয়ে যাওয়ায় ১৫ ডিসেম্বর থেকে সব তথ্য অফলাইন হয়ে গেছে। আরও পড়ুন, রবিবার রামলীলা ময়দানে তৃতীয় বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ অরবিন্দ কেজরিওয়ালের

গত ৩১ অগাস্ট অসম এনআরসিতে ভারতীয় নাগরিকদের নির্বাসন এবং অন্তর্ভুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর www.nrcassam.nic.in-আপলোড করা হয়েছিল। প্রতীক হাজেলা কো-অর্ডিনেটর ছিলেন। তিনি অক্টোবর মাসে বদলি হয়ে যান। ফলে ক্লাউড পরিষেবা সাবস্ক্রিপশন করতে দেরি হয়ে যায়। তবে এগুলি পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। বিরোধীরা এই ঘটনাকে চরম গাফিলতি বলছে। অসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সাইকীয়া ভারতের রেজিস্ট্রার জেনারেলকে জরুরিভাবে দেখার জন্য অনুরোধ জানান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement