Assam Flood: ভাঙছে বাড়িঘর, বন্যার হাত থেকে বাঁচতে বাধের উপর আশ্রয় নিচ্ছেন বহু মানুষ
বন্যা দুর্গত এলাকার বহু মানুষ জানান, তাঁরা গত ৫ দিন ধরে বাধের উপর আশ্রয় নিয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে যাতে তাঁরা বন্যার হাত থেকে রক্ষা পান, সেই কারণেই বাধের উপর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানান দুর্গতরা।
গুয়াহাটি, ২৭জুন: অসমে (Assam) বন্যা (Flood) পরিস্থিতির সামান্য উন্নতি হলেও, ভয় এখনও কাটেনি। ফলে বন্যার হাত থেকে রক্ষা পেতে অসমের বহু মানুষ বর্তমানে বাধের উপর আশ্রয় নিতে শুরু করেছেন। বন্যায় বাড়িঘর ভাঙতে শুরু করলে, বহু মানুষ গৃহস্থলির জিনিস নিয়ে বাধের উপর আশ্রয় নিতে শুরু করেছেন। বন্যা দুর্গত এলাকার বহু মানুষ জানান, তাঁরা গত ৫ দিন ধরে বাধের উপর আশ্রয় নিয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে যাতে তাঁরা বন্যার হাত থেকে রক্ষা পান, সেই কারণেই বাধের উপর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানান দুর্গতরা।
সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে অনেকে জানান, গত ২৩ জুন তাঁরা ঘুমোচ্ছিলেন হঠাৎ করেই জলের শব্দ পান। দেখেন জল ঢুকতে শুরু করেছে। ফলে ঘরের একাধিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। ওই সময় থেকেই তাঁরা বাধের উপর আশ্রয় নেন বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তি।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement