Delhi Metro: মেট্রোয় ছাত্র ছাত্রীদের টিকিটে ৫০ শতাংশ ছাড়ের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি কেজরিওয়ালের
মহিলা ভাতা বৃদ্ধি থেকে অটো চালকদের জন্য বিশেষ প্রকল্প, পুরোহিতদের মাসে ১৮ হাজার টাকা। দিল্লি নির্বাচনের আগে একের পর এক জনমুখী প্রকল্পে ঝড় তুলছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
নতুন দিল্লি, ১৭ জানুয়ারি: মহিলা ভাতা বৃদ্ধি থেকে অটো চালকদের জন্য বিশেষ প্রকল্প, পুরোহিতদের মাসে ১৮ হাজার টাকা। দিল্লি নির্বাচনের আগে একের পর এক জনমুখী প্রকল্পে ঝড় তুলছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার কেজরির নজরে তরুণ ভোটাররা। ভোটের মুখে দিল্লি মেট্রোয় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য ৫০ শতাংশ ছাড়ের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কেজরিওয়াল। মেট্রোয় ছাত্র-ছাত্রীদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়ার জন্য যে ভর্তুকির টাকা খরচ হবে, তা কেন্দ্র ও রাজ্য সরকার ৫০:৫০ ফর্মুলায় বহন করবে বলে মোদীকে চিঠিতে লিখেছেন কেজরিওয়াল।
প্রসঙ্গত, দেশের রাজধানী শহরের পরিবহণ ব্যবস্থার লাইফলাইন হল দিল্লি মেট্রোয়। দিল্লি মেট্রোয় রোজ সফর করে বহু ছাত্রছাত্রী। এর আগে প্রবীণ নাগরিকদের ট্রেনে বিনামূল্যে সফরের ব্যবস্থা করা জন্য রেলমন্ত্রকের দাবি জানিয়েছিলেন আপ প্রধান।
দিল্লি মেট্রোয় পড়ুয়াদের ছাড়ের দাবি
২০১৯ দিল্লি নির্বাচনের আগে মহিলাদের জন্য মেট্রোয় বিনামূল্যে সফরের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন বলে কেজরিওয়াল জানিয়েছিলেন। কিন্তু সেটা বাস্তবে হয়নি।