UP Viral Wedding: বিয়েবাড়ির ভোজে পনির নেই কেন? রেগে বাস চালিয়ে বিবাহ বাসর ভেঙে গুঁড়িয়ে দিলেন চালক
অভিযুক্ত ব্যক্তির নাম ধর্মেন্দ্র যাদব। তাঁর গাড়িতে চেপেই বিয়েবাড়িতে এসেছিল বরযাত্রীরা।
নয়াদিল্লিঃ বিয়েবাড়ির (Wedding) ভোজে পর্যাপ্ত পনির (Paneer)নেই কেন? রাগে মিনি বাস (Mini Bus) চালিয়ে বিয়ের মণ্ডপ গুঁড়িয়ে দিলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার হামিদপুর গ্রামে। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম ধর্মেন্দ্র যাদব। তাঁর গাড়িতে চেপেই বিয়েবাড়িতে এসেছিল বরযাত্রীরা। ঠিক সময়ে বরযাত্রীদের বিয়েবাড়িতে পৌঁছে দিয়ে খেতে যান তিনি। খাবারের পাতে মনের মতো পনির না পড়তেই রেগে লাল হয়ে যান ধর্মেন্দ্র।
পনির চেয়ে না পেয়ে বাস নিয়ে বিয়ের মণ্ডপে ঢুকে পড়লেন চালক, আহৎ ৬ জন
অভিযোগ,এরপরই বাস চালিয়ে সোজা বিয়েবাড়িতে ঢুকে যান তিনি। সোজা বিয়ের মণ্ডপে ধাক্কা মারে বাসটি। এই ঘটনার গুরুতর আহত হন কনের কাকা ও বরের বাবাসহ আরও চারজন আমন্ত্রিত। আতঙ্ক ছড়ায় গোটা বিয়েবাড়িতে। ভয়ে এদিক ওদক ছোটাছুটি শুরু করেন আমন্ত্রিতর। বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালান ওই বাস চালক। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে কান্নায় পরিণত হয়। বিয়ের অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও পরে পুলিশের সহায়তায় চার হাত এক হয়। অন্যদিকে অভিযুক্ত চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।
বিয়েবাড়ির ভোজে পনির নেই কেন? রেগে বাস চালিয়ে বিবাহ বাসর ভেঙে গুঁড়িয়ে দিলেন চালক