Andhra Pradesh Shocker: জীবন বিমার ১ কোটি টাকার লোভে বোনকে খুন করল দাদা

টাকার প্রয়োজনে শেষমেশ বোনকে খুন করার সিদ্ধান্ত নেয় সে।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আবারও তার প্রমাণ দিল অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) একটি ঘটনা। শুধুমাত্র জীবন বিমার(Life Insurance) টাকা পাওয়ার জন্য বোনকে খুন করল এক যুবক। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়। অভিযুক্তের নাম মালাপাতি অশোক কুমার। বয়স ৩০। পেশায় একজন ব্যবসায়ী। জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের পর তাদের সঙ্গেই থাকতেন তার বোন। সম্প্রতি দেনার দায়ে ডুবে গিয়েছিল তালাপাতি নামে ওই যুবক। টাকার প্রয়োজনে শেষমেশ বোনকে খুন করার সিদ্ধান্ত নেয় সে। পরিকল্পনামতো খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে গাড়িতে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করে সে। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আইপিসির ১২০(বি), ৩০২ এবং ২০১ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

জীবন বিমার ১ কোটি টাকা পাওয়ার জন্য বোনকে খুন করল দাদা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement