Yogi Adityanath: গোবর দিয়ে তৈরি রঙে রাঙাতে হবে দেওয়াল, সরকারি অফিসে এল নয়া নির্দেশিকা
অসহ্য তাপ থেকে মুক্তি পেতেই গোবর যুক্ত রং ব্যবহারের নির্দেশ দিয়েছেন যোগী।
নয়াদিল্লিঃ গোমূত্র থেকে গোবর (Cow Dung) বিজেপির (BJP) আলোচনার বারেবারে উঠে আসে গরুর (Cow) শরীর থেকে প্রাপ্ত নানা জিনিস। এবার গরুর গোবর থেকে রং তৈরি করে সেই রং ব্যবহারের নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সম্প্রতি মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়, উত্তরপ্রদেশের সমস্ত সরকারি অফিসে ব্যবহার করতে হবে গোবর থেকে তৈরি রং। সরকারি অফিসে রঙের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই রং তৈরির উৎপাদন দ্রুত বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যোগীর নির্দেশ মতো উত্তরপ্রদেশ জুড়ে শুরু হয়েছে গোবর থেকে রং তৈরির কাজ। মনে করা হচ্ছে, যে হারে গরম বাড়ছে, তাতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।
উত্তরপ্রদেশের সরকারি অফিসে নির্দেশিকা পাঠালেব যোগী
আর গোবর দেওয়ালকে ঠাণ্ডা রাখে। তাই মনে করা হচ্ছে, অসহ্য তাপ থেকে মুক্তি পেতেই গোবর যুক্ত রং ব্যবহারের নির্দেশ দিয়েছেন যোগী। প্রসঙ্গত, সম্প্রতি ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপে বিতর্কে জড়ান দিল্লির রানি লক্ষ্মীবাই কলেজের প্রিন্সিপাল প্রত্যুষ বৎসলা। ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছিড়িয়ে পড়লে কটাক্ষের শিকার হন তিনি। এরপর অবশ্য তিনি জানান, কলেজের একটি গবেষণার ভাগ ছিল এই কাজ। তাই দেওয়ালে গোবর লেপেছেন তিনি।
গোবর দিয়ে তৈরি রঙে রাঙাতে হবে দেওয়াল, সরকারি অফিসে এল নয়া নির্দেশিকা