Agnipath: অগ্নিপথ প্রকল্পের জের, হরিয়ানায় জারি ১৪৪ ধারা

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে হরিয়ানায় বিক্ষোভ শুরু হলে, রোহতক-পানিপথ জাতীয় সড়ক, সোনিপথ, কাঠিহাল-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। উত্তেজনা রুখতেই হরিয়ানার ওই ২টি জায়গায় জারি করা হয় ১৪৪ ধারা।

Agnipath Protest (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২১ জুন:  কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। বিহার থেকে হরিয়ানা কিংবা উত্তরপ্রদেশে, একের পর এক রাজ্যে জোরদার বিক্ষোভ শুরু হয়েছে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে, তার উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করে হরিয়ানা মহেন্দ্রগড় এবং ঝাঝর জেলায়। ফলে হরিয়ানার এই দুটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে হরিয়ানায় বিক্ষোভ শুরু হলে, রোহতক-পানিপথ জাতীয় সড়ক, সোনিপথ, কাঠিহাল-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। উত্তেজনা রুখতেই হরিয়ানার ওই ২টি জায়গায় জারি করা হয় ১৪৪ ধারা।

আরও পড়ুন:  Sonam Kapoor: অন্তঃসত্ত্বা সোনমকে আগলে রাখছেন রিয়া, 'কন্যা সন্তান আশীর্বাদ', বললেন সুনিতা

এদিকে কেন্দ্রে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চুক্তিতে সেনা নিয়োগ করে, বিজেপি নিজেদের ক্যাডার তৈরি করতে চাইছে বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement