Rahul Gandhi Meets Pahalgam Terrorist Attack Survivors: পহেলগাম হামলায় বেঁচে ফেরা পর্যটকদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর, হাসি মুখে ভরসা যোগালেন প্রত্যেককে

পহেলগাম হামলায় আহতদের সঙ্গে সাক্ষাৎ করে রাহুল গান্ধী বলেন, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ। আমাদের প্রত্যেককে এক হয়ে থাকতে হবে এই কঠিন সময়ে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে। জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে বলেও জানান রাহুল গান্ধী।

Rahul Gandhi Visits Srinagar (Photo Credit: Instagram)

শ্রীনগর, ২৫ এপ্রিল: কাশ্মীরে গেলেন রাহুল গান্ধী। সাক্ষাৎ করলেন পহেলগাম হামলায় আহতদের সঙ্গে। হাসপাতালে হাজির হয়ে রাহুল গান্ধী পহেলগাম হামলায় আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মনে ভরসা যোগান। হাসি মুখে কথা বলেন জঙ্গিদের গুলি থেকে বেঁচে ফেরা মানুষের সঙ্গে। এরপর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও সাক্ষাৎ করেন কংগ্রেস সাংংসদ। রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক ছবি ফুটে ওঠে। যেখানে ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আহতদের সঙ্গেও বিভিন্ন মুহূর্ত রাহুলের ভেসে ওঠে।

আরও পড়ুন: Pahalgam Terrorist Attack: 'ভাই জঙ্গি কিন্তু আমরা নিরপরাধ', পহেলগামের নির্মমতায় জড়িত স্থানীয় জঙ্গি আসিফ শেখের বাড়ি গুঁড়িয়ে দিতেই দাবি দিদির, দেখুন ভিডিয়ো

সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা রাহুলের...

 

 

View this post on Instagram

 

পহেলগামে হামলার পর বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয় দিল্লিতে। সর্বদলীয় বৈঠকেও হাজির হন রাহুল গান্ধী। সর্বদলীয় বৈঠক শেষেও রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে তাঁরা লড়াই করবেন। এবার শ্রীনগরে হাজির হয়েও রাহুল গান্ধীর গলায় সেই একই সুর শোনা গেল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement