Saudi Minister's Delhi Visit Amid India-Pakistan Tension: জঙ্গি নিধনে সিদূঁরে মেঘ ছড়িয়েছে পাকিস্তানে, না বলে কয়ে তড়িঘিড়ি দিল্লিতে হাজির সৌদির মন্ত্রী
পহেলগামে হামলার পরই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে অপারেশন সিদূঁর চালানো হয়। যার জেরে এখনও পর্যন্ত ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়।
দিল্লি, ৮ মে: হঠাৎ করে দিল্লিতে হাজির সৌদি আরবের (Saudi Arabia) মন্ত্রী আদেল আলজুবেইর। কোনও ধরনের ঘোষণা না করেই ভারতের হাজির হন সৌদির মন্ত্রী। দিল্লিতে হাজির হয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে সাক্ষাৎ করেন আদেল আলজুবেইর। কোনও ধরনের ঘোষণা ছাড়াই কেন সৌদির মন্ত্রী অপারেশন সিদূঁরের (Operation Sindoor) মাঝে দিল্লিতে (Delhi) হাজির হলেন, তা নিয়ে ছড়াচ্ছে একাধিক প্রশ্ন। জয়শঙ্কর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সৌদির মন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, সন্ত্রাসবাদ রুখতে ভারতের মনোভাব এবং পদক্ষেপ কী, সে বিষয়ে জানানো হয়েছে সৌদির মন্ত্রীকে। ভারত দৃঢ়ভাবে সব সময় সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করবে বলেও সৌদির মন্ত্রীকে স্পষ্ট জানান জয়শঙ্কর।
জয়শঙ্করের সঙ্গে হঠার সাক্ষাৎ সৌদির মন্ত্রীর...
ভারত যখন অপারেশন সিদূঁর শুরু করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে, সেই সময় হঠাৎ করেই সৌদির মন্ত্রীর দিল্লি সফর। সিদূঁরের রং গাঢ় হচ্ছে দেখে আতঙ্ক ছড়াতেই কি সৌদির মন্ত্রী না বলেকয়ে ভারতে হাজির হলেন, তেমন প্রশ্নই উঠছে।
পহেলগাম হামলা
পহেলগামে হামলার পরই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে অপারেশন সিদূঁর চালানো হয়। যার জেরে এখনও পর্যন্ত ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়। শুধু তাই নয়, ৭ মে পেরিয়ে গেলেও অপারেশন সিদূঁর এখনও চলছে বলে জানানো হয়। ফলে ভারতের জঙ্গি নিধন অভিযান ঠিক কতজন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে, তার গণনা চলছে বলে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং জানান।
পাকিস্তান নির্বিচারে গুলি চালাচ্ছে সীমান্তে
এদিকে অপারেশন সিদূঁরের পর জম্মু কাশ্মীরে ক্রামগত গুলি চালাচ্ছে পাকিস্তান। যার জেরে এখনও পর্যন্ত এক জওয়ানের মৃত্যু কাশ্মীরে হয়েছে বলে খবর। সীমান্তে পাকিস্তান যখন গুলি চালাচ্ছে, তার পালটা উত্তর ভারতীয় জওয়ানরাও দিচ্ছেন অত্যন্ত শক্তপোক্তভাবে।