Missile Debris Found In Amritsar: পাকিস্তানের মিসাইল ভেঙে চুরমার, টুকরো টুকরো হয়ে পড়ল অমৃতসরে, দেখুন ভিডিয়ো
সীমান্তের ওপার থেকে অর্থাৎ পাকিস্তানের দিক থেকে পাঞ্জাব লক্ষ্য করে মিসাইল (Missile) ছোঁড়া হয়। যার জেরে আকাশে যেমন আলোর ঝলক দেখা যায়, তেমনি বিদ্যুৎও বন্ধ হয়ে যায় মুহূর্তে। যাে খবর প্রকাশ্যে আসার পরই সংশ্লিষ্ট গ্রামের মানুষের মধ্যে ছড়ায় আতঙ্ক।
দিল্লি, ৮ মে: অপারেশন সিদূঁরের (Operation Sindoor) পর পাঞ্জাবের (Punjab) সীমান্তবর্তী গ্রামগুলির উপরও কড়া নজর রাখা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে যাতে কোনও ধরনের হামলা না হয়, তার জন্য পদক্ষেপ করা হয়েছে বি এসএফের তরফে। এসবের মাঝেই বুধবার রাতে বিস্ফেোরণের শব্দ ভেসে আসে অমৃতসরের (Amritsar) গ্রাম থেকে। এরপর রাত ১টা নাগাদ আকাশে দেখা যায় আলোর ঝলক। আকাশে আলোর ঝলক দেখা যেতেই অমৃতসরের গ্রাম জুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। তবে কী হয়েছে, সে বিষয়ে রাতে কিছু জানা যায়নি। বৃহস্পতিবার সকাল হতেই অমৃতসরের জেঠুওয়াল মাখান উইন্ডি গ্রাম থেকে মেলে মিসাইল বা ক্ষেপনাস্ত্রের ধ্বংসাবশেষ।
দেখুন সেই ভিডিয়ো...
সীমান্তের ওপার থেকে অর্থাৎ পাকিস্তানের (Pakistan) দিক থেকে পাঞ্জাব লক্ষ্য করে মিসাইল (Missile) ছোঁড়া হয়। যার জেরে আকাশে যেমন আলোর ঝলক দেখা যায়, তেমনি বিদ্যুৎও বন্ধ হয়ে যায় মুহূর্তে। যাে খবর প্রকাশ্যে আসার পরই সংশ্লিষ্ট গ্রামের মানুষের মধ্যে ছড়ায় আতঙ্ক।
মিসাইলের ধ্বংসাবশেষ মিলতেই সেনা বাহিনী এবং পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেতেই সেখানে সেনা জওয়ানরা এবং পুলিশ হাজির হয়।
স্থানীয়দের কথায়, বৃহস্পতিবার রাত ১টা থেকে ২টোর মধ্যে বিস্ফোরণের শব্দে শোনা যায়। সেই সঙ্গে অদভুদ আলোর রেখার দেখা মেলে। তারপরই গ্রামের মানুষ আতঙ্কে প্রহর গুনতে শুরু করেন। গ্রামের মানুষের নিরাপত্তায় কড়া ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দেন পুলিশ আধিকারিক।