Video: হাসপাতাল ভর্তি নেয়নি, রাস্তার উপর সন্তান প্রসব মহিলার, দেখুন ভিডিয়ো
হাসপাতালে ভর্তি হতে না পেরে রাস্তার উপর ছটপট করতে থাকেন ওই মহিলা। তাঁর লেবার পেইন শুরু হওয়ায়, তা দেখে আশপাশের বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়ে যান। যাঁদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ছিলেন।
তিরুপতি, ২২ নভেম্বর: সামনেই হাসপাতাল। তা সত্ত্বেও সেখানে ভর্তি করা হয়নি। একাধিকবার অনুরোধ সত্ত্বেও মাতৃত্বকালীন হাসপাতালে ভর্তি করা হয়নি অন্তঃসত্ত্বাকে। তার জেরে রাস্তার উপরই সন্তান প্রসব করতে হয় এক মহিলাকে। অন্ধ্রপ্রদেশের এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যেখানে এক অন্তঃসত্ত্বা মহিলাকে কোনওভাবে ভর্তি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে ভর্তি হতে না পেরে রাস্তার উপর ছটপট করতে থাকেন ওই মহিলা। তাঁর লেবার পেইন শুরু হওয়ায়, তা দেখে আশপাশের বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়ে যান। যাঁদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ছিলেন। সেই স্বাস্থ্যকর্মীই মহিলার সন্তান প্রসবে সাহায্য করেন। ফলে তিরুপতিতে রাস্তার উপর হাসপাতালের সামনে অসহায়ভাবে সন্তান প্রসব করেন এক মহিলা। দেখুন সেই ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement