UP Shocker: যোগীরাজ্যে প্রকাশ্যে মা-মেয়েকে কুপিয়ে খুন করে পালাল এক ব্যক্তি, পারিবারিক অশান্তির জেরেই এই হত্যা, দাবি পুলিশের

প্রকাশ্য দিবালোকে দুই মহিলাকে কুপিয়ে খুনের ঘটনা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নর্মদাপুরমের পিলিখান্তি এলাকায়।

প্রতীকী ছবি (ফাইল ফটো)

প্রকাশ্য দিবালোকে দুই মহিলাকে কুপিয়ে খুনের ঘটনা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নর্মদাপুরমের (Narmadapuram) পিলিখান্তি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। জানা যাচ্ছে, মৃত দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে। একজনের দেহ উদ্ধার হয়েছে বাড়ির উঠোনে এবং অপরজনের দেহ বাড়ির সামনের গলিতে। দুজনের দেহ ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও কে বা কারা দুই মহিলাকে হত্যা করল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই খুন করা হয়েছে দুই মহিলাকে।

মা-মেয়েকে কুপিয়ে খুন

পুলিশসূত্রে খবর, বিকেল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সময় মা পূজা মৌর্য ও মেয়ে পল্লবী মৌর্য বাড়িতেই ছিলেন। আচমকাই তাঁদের বাড়িতে চড়াও হয় ওই ব্যক্তি। প্রথমে পূজাকে খুন করা হয়। ভয়ে পালানোর চেষ্টা করে পল্লবী, তখন তাঁকেও পেছন থেকে হামলা করা হয়। প্রতিবেশীরা দেখতে পেয়ে আততায়ীকে ধরার চেষ্টা করে, ততক্ষণে অভিযুক্ত গা ঢাকা দিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহদুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

ঘটনাস্থলে ইতিমধ্যেই এসেছে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। এছাড়া সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, এলাকাবাসীদের কথা অনুযায়ী পরিবারের লোকেরাই দুজনকে খুন করেছে। সেই কারণে মা-মেয়ের পরিবারের সদস্যদের জেরা করা হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement