PIB Fact Check: 'ফোনের লোকেশন অন? আপনার খোঁজ পেতে পারে শত্রু' সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই মেসেজ কি আদৌ সত্যি? যা জানাল পিআইবি

শুক্রবার সকাল হতেই দিনের আলোর মতো পরিস্কার হয়ে যায় সবটা।

নয়াদিল্লিঃ গতকাল, অর্থাৎ ৮ মে রাতে যখন ঘাত-প্রত্যাঘাতে ব্যস্ত দুই দেশ তখন সোশ্যাল মিডিয়া (Social Media) কার্যত ভুয়ো খবরের (Fake News) ঝড় ওঠে। মুহূর্তের মধ্যে ভুয়ো ছবি (Fake Photo) ও ভিডিয়োতে (Fake Videos) ভরে যায় সোশ্যাল মিডিয়ার দেওয়াল। সোশ্যাল মিডিয়ায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। কোনও ভিডিয়োতে দাবি করা হয়, ভারতীয় নৌসেনা ধ্বংস করেছে করাচি বন্দর কোথাও আবার বলা হয় পাকিস্তানের বহু শহর ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে পাক সেনা।  শুক্রবার সকাল হতেই দিনের আলোর মতো পরিস্কার হয়ে যায় সবটা।

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝে হু হু করে কাঁদছেন সেনা জওয়ান? কী ঘটেছিল, ফ্যাক্ট চেকে বেরিয়ে এল চমকে যাওয়ার মত আসল তথ্য, দেখুন

সোশ্যাল মিডিয়ায় ফের মিথ্যা খবর, ভুল ভাঙাল পিআইবি

জানা যায়, এই ধরনের কোনও ঘটনাই আসলে ঘটেনি। সেই সঙ্গেই ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি মেসেজ। যাতে দেশবাসীকে ফোনের লোকেশন সার্ভিস বন্ধ রাখতে অনুরোধ করা হয়। দাবি করা হয় ফোনের লোকেশন ট্র্যাক করে ড্রোন হামলার ছক কষতে পারে শত্রুরা। তাই নিরাপত্তার স্বার্থে ফোনের লোকেশন সার্ভিস বোতাম অফ করতে বলা হয়। এই মেসেজ ছড়িয়ে পড়তে আতঙ্কে তড়িঘড়ি ফোনের লোকেশন অফ করে দেন অনেকেই। তবে শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি জানায়, এই তথ্য একেবারে ভুয়ো ও ভিত্তিহীন। এই ধরনের ভুয়ো তথ্য শেয়ার করার আগে যাচাই করে নেওয়ার নির্দেশ দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমকেও ভুয়ো খবর প্রকাশ থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই মেসেজ কি আদৌ সত্যি? যা জানাল পিআইবি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement