Uttar Pradesh: পুলিশের পোশাকে বিজেপির উত্তরীয় পরে থানায় যোগী রাজ্যের পুলিশ কর্তা, ভাইরাল ছবির পর বিতর্ক চরমে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন দলতন্ত্রে পরিণত হয়েছে বলে বারবার অভিযোগ করেন বিরোধী দলের নেতারা।

লখনৌ, ২৮ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন দলতন্ত্রে পরিণত হয়েছে বলে বারবার অভিযোগ করেন বিরোধী দলের নেতারা। এবার সেই স্বর আরও জোরালো হল। আশুতোষ রঘুবংশী নামের এক পুলিশ কর্মীকে দেখা গেল শাসক দল বিজেপি গেরুয়া পোশাকে থানায় বসে। পুলিশের পোশাকে বিজেপি-র উত্তরীয় পরে হাসি মুখে ছবি তুললেন থানার ইনচার্জ আশুতোষ রঘুবংশী। আর খাঁকি পোশাকের সঙ্গে বিজেপির নির্বাচনী প্রতীক সহ গেরুয়া উত্তরীয় পরা পুলিশ কর্তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

উত্তরপ্রদেশের পূর্ণাপুরে স্টেশন হাউস অফিসারের মত গুরুত্বপূর্ণ পদে থাকা আশুতোষ রঘুবংশী প্রকাশ্যে পদ্ম প্রেম জাহির করে মহাবিতর্কে পড়েছেন। আইনরক্ষার পোশাকে দলের পতাকা লাগিয়ে ভুল করেছেন আশুতোষ এমনটা বলছেন স্থানীয় মানুষ। পুলিশ কর্তা আশুতোষ এই ইস্যুতে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন। আরও পড়ুন-আতঙ্কের দিল্লি, রাতের অন্ধকারে বিদেশি মহিলাকে গণধর্ষণের অভিযোগ

দেখুন ছবিতে

পুলিশ কর্তা আশুতোষের শাস্তি চেয়ে থানায়র সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলের নেতারা। অতীতেও বহুবার এমনভাবে বিজেপি প্রীতি দেখিয়ে যোগী আদিত্যনাথের সুনজরে এসেছিলেন আশুতোষ এমনও অভিযোগ উঠেছে। যোগীর আমলে তাঁর বেশ কয়েকবার পদন্নতি হয় বলেও অভিযোগ উঠেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement