Indian Army: পহেলগাঁও হামলার পর দেশজুড়ে অভিযান সেনার, ফের নাশকতার ছক ভেসতে দিল নিরাপত্তারক্ষীরা

সোমবার জম্মু কাশ্মীরের ঞ্চ এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এই অভিযানে পাঁচটি আইডি, রেডিও ও কমিউনিকেশন যন্ত্র উদ্ধার হয়।

বাজেয়াপ্ত সামগ্রী (ছবিঃX)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকেই দেশজুড়ে অ্যাকশন মুডে সেনা (Indian Army)। দিকে দিকে চলছে অভিযান। কোথায় লুকিয়ে জঙ্গিরা? খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে গোয়েন্দারা। এবার অমৃতসরে  যৌথ অভিযানে বিরাট সাফল্য নিরাপত্তাবাহিনীর। উদ্ধার জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র ও ডিভাইস। দুই দিকে বন। আর সেই বনাঞ্চলের মাঝেই চলছিল বড়সড় চক্রান্তের ছক। সেই চক্রান্ত ভেসতে দিল যৌথবাহিনী। মঙ্গলবার অমৃতসরের টিব্বা নাঙ্গাল-কুলার রোড সংলগ্ন বনাঞ্চলে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করল পঞ্জাব পুলিশ ও নিরাপত্তা বাহিনী। উদ্ধার হয়েছে বেশকিছু হার্ডওয়ার। এই হার্ডওয়ারগুলির সাহায্যে দেশের মধ্যেই বসেই বড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা, এমনটাই অনুমান গোয়েন্দাদের। তবে এই অভিযানে কোনও জঙ্গির হদিশ মেলেনি।

যৌথ অভিযানে সাফল্য, ফের উদ্ধার জঙ্গিদের ব্যবহৃত জিনিস

এই অভিযানের পর পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল বলেন,"অমৃতসরের টিব্বা নাঙ্গাল-কুলার রোডের কাছে বনাঞ্চলে অভিযান চালানো হয়। এই অভিযানে বেশকিছু জিনিস হাতে এসেছে। বাজেয়াপ্ত হ্যান্ড গ্রেনেড ও নানা কমিউনিকেশন যন্ত্র। এই ডিভাইসগুলির মাধ্যমে সন্ত্রাসী সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখছিল জঙ্গিরা এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান। এই অভিযানে জঙ্গিদের নিরস্ত্র করা হয়েছে।" প্রসঙ্গত, সোমবার জম্মু কাশ্মীরের ঞ্চ এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এই অভিযানে পাঁচটি আইডি, রেডিও ও কমিউনিকেশন যন্ত্র উদ্ধার হয়।

ফের নাশকতার ছক ভেসতে দিল নিরাপত্তারক্ষীরা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement