Himachal Pradesh: ব্যাগে ভরে মহিলার লাশ পাচার করছিল যুবক! হোটেল কর্মীর তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত

Arrest, Representational Image (Photo Credit: IANS)

বিরাট বড় ব্যাগ নিয়ে হোটেল থেকে বেরোচ্ছিলেন এক যুবক। সন্দেহ হয় হোটেলকর্মীর। খবর দেওয়া হয় থানায়। অন্যদিকে ওই যুবক বিপদ বুঝে গাড়ির ডিগিতে ব্যাগটি তুলে রেখে গা ঢাকা দেয়। পরে পুলিশ এসে ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। ব্যাগ থেকে বেরোলো এক যুবতীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মানালিতে। জানা যাচ্ছে, ওই যুবককে নিয়ে ঘুরতে এসেছিলেন মহিলা। কিন্তু তাঁকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করছিল অভিযুক্ত।

পুলিশ সূত্রের খবর, গত ১৩ মে হোটেলে চেক ইন করেছিলেন দুজনে। অভিযুক্ত বছর ২৩-এর বিনোদ কুমার হরিয়ানার পালওয়াল জেলার বাসিন্দা ছিলেন এবং মৃত মহিলার বয়স ছিল ২৫ বছর এবং তিনি ছিলেন মধ্যপ্রদেশের ভোপালে বাসিন্দা। তবে দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল তা এখনও বলতে নারাজ তদন্তকারী আধিকারিকরা। হোটেলকর্মী জানিয়েছেন, ১৫ তারিথ হোটেলে চেক ইন করার পর সন্দেহজনক কিছু দেখা যায়নি। কিন্তু বৃহস্পতিবার এদিন হোটেল থেকে যখন বিরাট বড় একটি ব্যাগ নিয়ে বিনোদ বেরোচ্ছিলেন তখন হোটেলকর্মীর কোনও কথাই বলেননি।

আর তাই দেখেই সন্দেহ হয় ওই কর্মচারীর। পুলিশ আসতে পারে এই সন্দেহে বিনোদ গা ঢাকা দিলেও শুক্রবার তাঁকে ধরে ফেলে পুলিশ। যদিও কী কারণে যুবতীকে খুন করে তা এখনও স্পষ্ট নয়। এদিকে ওই মহিলার বাড়িতে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে মানালি থানার পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement