Uttar Pradesh: অন্ধকারের সুযোগ নিয়ে মহিলা হেড কনস্টেবলকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে দ্রুত আদালতে হাজির করা হয়।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ করওয়া চৌথ(Karwa Chauth 2024) পালন করতে অযোধ্যা(Ayodhya) থেকে নিজের বাড়ি ফিরছিলেন। রাতের(Night) অন্ধকারে রাস্তায় ধর্ষণের(Rape) শিকার মহিলা পুলিশ আধিকারিক(Female Head Constable)। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। গ্রামের এক যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালান মহিলা কনস্টেবল। ধর্ষণের সময় অভিযুক্তের দু'টি দাঁত ভেঙে পর্যন্ত দেন।  নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। জানা গিয়েছে, পুলিশের হেড কনস্টেবল পদে চাকরি করেন নির্যাতিতা। কর্মসূত্রে অযোধ্যায় থাকেন। করওয়া চৌথ উপলক্ষে নিজের গ্রামের বাড়িতে আসছিলেন। পথে এই ঘটনা ঘটে। এডিসিপি মনোজ কুমার বলেন, "উত্তরপ্রদেশ পুলিশে হেড কনস্টেবল হিসেবে কর্মরত এক মহিলা রাতে তাঁর গ্রামে যাচ্ছিলেন। পথে তাঁর গ্রামের এক ব্যক্তি পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও এসিপি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে দ্রুত আদালতে হাজির করা হয়। পরবর্তীতে কোর্টের নির্দেশে অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়।"

 অন্ধকারের সুযোগ নিয়ে মহিলা হেড কনস্টেবলকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement