Delhi: দিল্লিতে বড়সড় মাদক পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৬৩ জন অভিযুক্ত, উদ্ধার বিপুল পরিমাণের অস্ত্র

বিগত কয়েকমাসে দিল্লিতে অপরাধের সংখ্যা বেশ ভালোভাবেই বেড়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ক্ষমতায় আসার পর এই অপরাধের সংখ্যা কয়েকগুন বেড়েছে বলে দাবি বিরোধীদের।

বিগত কয়েকমাসে দিল্লিতে (Delhi) অপরাধের সংখ্যা বেশ ভালোভাবেই বেড়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ক্ষমতায় আসার পর এই অপরাধের সংখ্যা কয়েকগুন বেড়েছে বলে দাবি বিরোধীদের। অপরদিকে পুলিশের তরফ থেকেও অপরাধ দমনে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরমধ্যেই গত ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব দিল্লির ১৫ টি থানা এলাকায় বড়সড় তল্লাশি অভিযান চালাল দিল্লি পুলিশ। আর তাতেই মিলল সাফল্য। এই তল্লাশি অভিযানে গ্রেফতার হয়েছে কমপক্ষে ৬৩ জন। যাদের মধ্যে কেউ মাদক পাচারে যুক্ত, কেউ আবার অস্ত্রের ব্যবসায়ী।

উদ্ধার বিপুল পরিমাণের মাদক, অস্ত্র

জানা যাচ্ছে, এই তল্লাশি অভিযানে ৬ কেজি গাঁজা, ৫১ গ্রাম হেরোইন ও ৫৪ গ্রাম এমডিএমএ-র মতো নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। এছাড়া অস্ত্র আইন মামলায় ১৫টি পিস্তল, ২৪টি লাইভ কার্তুজ ও ১৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া জুয়া, চুরি সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত এই ৬৩ জন অপরাধী। এই তল্লাশি অভিযানে ৭৮ হাজার নগদ টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিএনএস ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের শনিবার আদালতে পেশ করা হবে।

তল্লাশি অভিযান জারি রয়েছে

পুলিশসূত্রে খবর, এই তল্লাশি অভিযানে ৫০০ জন পুলিশ যুক্ত ছিলেন। মোট ৪০টি টিম দক্ষিণ-পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই ৬৩ জনকে গ্রেফতার করেছে। যদিও এখনও এই অপারেশন অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement