Tamil Nadu Shocker: কিশোরীকে অন্তঃসত্ত্বা করল প্রেমিক,ভয়ে দেখিয়ে লাগাতার ধর্ষণ করল দাদু; তামিলনাড়ুতে শোরগোল

কিশোরী নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫২ বছরের প্রৌঢ়। নির্যাতিতাকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে গ্রেপ্তার তার ২১ বছরের প্রেমিকও।

Representational Image (Photo Credit: PTI)

কোয়েম্বাটোর, ২ অক্টোবর:  কিশোরী নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫২ বছরের প্রৌঢ়। নির্যাতিতাকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে গ্রেপ্তার তার ২১ বছরের প্রেমিকও। এই ঘটনায় জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu Shocker) কোয়েম্বাটোরে। আরও পড়ুন-Rajkot: গরবা অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়ালকে তাক করে ছোঁড়া হল জলের বোতল

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে নির্যাতিতা ২১ বছরের প্রেমিকের সঙ্গে গত  ২ বছর ধরে সম্পর্কে রয়েছে। একাদশ শ্রেণীর পড়ুয়া ওই যুবক নির্যতিতার বাড়ির কাছের এক সবজির দোকানে কাজ করে।  প্রেমিকের দ্বারা অন্তঃসত্ত্বা হওয়ার পর বাড়িতে বলতে নিদারুণ ভয় পেয়েছিল নির্যাতিতা। সোজা দাদুকে গিয়েই বিষয়টি জানায়।

দাদুকেই গর্ভপাতের বন্দোবস্ত করে দেওয়ার জন্য অনুরোধ করেছিল কিশোরী। দাদু সেইমতো চিকিৎসা সহায়তার বন্দোবস্ত করে। তারপর বাবা-মাকে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর দিয়ে দেবে, এই কথা বলে নাতনিকে দিনের পর দিন ধর্ষণ করে।

দাদুর যৌন লালসা থেকে বাঁচতে বাড়ি ছাড়ে ওই কিশোরী। প্রেমিকের আত্মীয় তাঁকে প্রেমিকের বাড়িতে নিয়ে গিয়ে তোলে। এপর প্রেমিকের পরিবারের তরফেই দু'জনের বিয়ের বন্দোবস্ত করা হয়।

এদিকে কিশোরীর পরিবার নিখোঁজ ডায়েরি করলে গত ২৪ সেপ্টেম্বর প্রিমেকর পরিবারের লোক সমতে কিশোরীকে থানায় যেতে হয়।   থানায় গিয়ে পুলিশকে যৌন হেনস্তা ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর বলে দেয় ওই কিশোরী। প্রায় সঙ্গে সঙ্গেই দাদু, প্রেমিক, প্রেমিকের আত্মীয় এবং কিশোরীর বন্ধুকে পকসো আইনে গ্রেপ্তার করে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement